সর্বশেষ
সর্বশেষ

Day: January 1, 2026

রংপুর উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে প্রায় ১০০জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ করা হয় । গতকাল (১ জানুয়ারী ২০২৬) বৃহস্পতিবার নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ রংপুর উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি অস্থায়ী কার্যালয়ে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র (কম্বল)বিতরণ করেন রংপুর উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোছাঃ শাহনাজ পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র-ভাইস-প্রেসিডেন্ট মোছাঃ মোর্শেদা পিয়ারী শিলা, ভাইস-প্রেসিডেন্ট মোছাঃ মোর্শেদা খাতুন, পরিচালক তাপসী রাবেয়া, গুলশান আরা ইয়াসমিন, মাহমুদা শরিফা, নুর আসমা লাবণ্য, সারওয়ার জাহান, ফেরদৌসি জেসমিন, ফারাজানা বেগম চৌধুরী, রুহি চৌধুরী, শারমিন আক্তার শিমুল, স্মৃতি বেগম, শারমিন সুলতানা শিউলি, মোছাঃ শারমিন আক্তার, জাহানারা পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে আরাজী তামপাট একরামিয়া ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের আরাজী তামপাট একরামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে সরকার কর্তৃক প্রদত্ত ২০২৬ সালের বই বিতরণ করা হয়। গতকাল (১ জানয়ারী) বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সিনিয়র সহ সভাপতি, ইসলামী লেখক ও গবেষক চঞ্চল মাহমুদ, স্থানীয় সমাজসেবক হাফেজ নুরুল আমিন, আনসার আলী, আবুল বাশার, আশরাফ আলী, হোসেন আলী, নুরুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও জমিদাতা হারুন উর রশিদ সোহেল, প্রধান শিক্ষক রোশনা খাতুন, সহকারী শিক্ষক ফারহানা আকতার শিরিন, নুর নাহার আক্তার, উম্মে হাবিবা, শিরিনা খাতুন প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে ইবতেদায়ী প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মাঝে সরকারি বই বিনামূল্যে বিতরণ করা হয়।

Read More »

রংপুর-১ আসনের নির্বাচনে জাপার প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই পর্বে রংপুর-১ (গঙ্গাচড়া ও ১-৯ নং ওয়ার্ড সিটি আংশিক) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দাখিলকৃত মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ ও রংপুর-২ আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসনটিতে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন দলের ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েছেন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলী। রংপুর-১ আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন। অপরদিকে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

Read More »

জাতীয় মহিলা পার্টি রংপুর জেলা শাখার কমিটি অনুমোদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় মহিলা পার্টি, রংপুর জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেছে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ ফেরদৌসী বেগম (মালা) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ রোকেয়া বেগম (রুকু)। এছাড়াও অন্যরা হলেন-জাতীয় মহিলা পার্টি রংপুর জেলা শাখার সহ-সভানেত্রী হিসেবে রয়েছেন মোছা: সুলতানা আক্তার, মোছা: কাজলী বেগম, মোছা: ফেনসী বেগম ও মোছা: ফরিদা পারভীন চায়না, যুগ্ম সাধারণ সম্পাদিকা মোছা: শারমিন কাউসার (বেলী), সাংগঠনিক সম্পাদিকা মোছাঃ আফরোজা বেগম, যুগ্ম সাংগঠনিক সম্পাদিকা মোছা: মদিনা পারভীন মালা, অর্থ বিষয়ক সম্পাদিকা মোছা: রেহেনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদিকা মোছা: হালিমা বেগম-১, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদিকা মোছা: মাহমুদা বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা কনিকা কাউসার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদিকা মোছা: বিলকিছ বেগম, প্রচার সম্পাদিকা মোছা: রওশন আরা বেগম, যুগ্ম প্রচার সম্পাদিকা মোছা: নূরজাহান বেগম, সমাজকল্যাণ সম্পাদিকা মোছাঃ বেইলীনা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোছা: সাবরিনা নাজ করবী, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোছা: হোসনে জাহান মনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সেলিনা বেগম (শেলী), যুগ্ম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মোছা: তানজিলা বেগম, দপ্তর সম্পাদিকা মোছা: আজমেরী বেগম, শ্রম সম্পাদিকা মোছা: শেফালী বেগম, যুগ্ম শ্রম সম্পাদিকা মোছা: মারুফা বেগম, কমিটির কার্যনির্বাহী সদস্যা হিসেবে মনোনীত হয়েছেন—মোছা: আনজিরা তানজিলা, জেরফিন আকতার, রিনা রাণী, আনজিরা বেগম (লিপি), শাহানাজ, শাহানাজ পারভীন, রেজিনা বেগম, সীমা বেগম, শামসুন্নাহার, রেখা রানী, পিংকি আকতার, আফরোজা বেগম, রুমা রানী, মোকমাইন্না বেগম, আঞ্জুয়ারা বেগম, তৃপ্তি, রিনী বেগম, সুলতানা বেগম, সুফিয়া বেগম, শান্তা বেগম, সায়েলা বেগম, স্বপ্না বেগম, সেলিনা বেগম, মিলা বেগম, রুমী বেগম, শাহানা বেগম, রাকিবা বেগম, মুনমুন রেখা ও মুক্তা বেগম।

Read More »

রংপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম। গায়েবানা জানাজার নামাজ অংশ নেন, মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আপোসহীন নেত্রীর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে দলটি। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলা জুড়ে শোক ব্যানার টাঙ্গানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত নগরীর ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা।

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রংপুর মহানগর মহিলা দলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ ডিসেম্বর) বুধবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা দলের সভাপতি সভাপতি এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ আরজানা বেগম, সিনিয়র সহ সভাপতি মোছাঃ সেলিনা পারভীন, সহ সভাপতি মোছাঃ জোবেদা বেগম, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ কানিজ ফাতেমা, সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ মাহবুবা খানম, সহ প্রচার সম্পাদক মোছাঃ রেহানা রহমান সহ সকল নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »