জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রংপুর মহানগর মহিলা দলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ ডিসেম্বর) বুধবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা দলের সভাপতি সভাপতি এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ আরজানা বেগম, সিনিয়র সহ সভাপতি মোছাঃ সেলিনা পারভীন,
সহ সভাপতি মোছাঃ জোবেদা বেগম, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ কানিজ ফাতেমা, সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ মাহবুবা খানম, সহ প্রচার সম্পাদক মোছাঃ রেহানা রহমান সহ সকল নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















