সর্বশেষ
সর্বশেষ

Day: January 14, 2026

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর আয়োজনে বার্ষিক মিলাদ মাহ্ফিল ২০২৬ এবং শিক্ষার্থীদের কেরাত পাঠ, হামদ-নাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ জানুয়ারী) বুধবার সকাল ১১টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব অব রংপুর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, ক্লাব পরিচালক লায়ন আলহাজ¦ মোঃ আব্দুল হালিম বুলু, লায়ন্স ক্লাব অব রংপুরের সদস্য লায়ন মোঃ আফসানুল ফেরদৌস সনি, লায়ন টুম্পা সরকার, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য প্রদীপ কুমার পাল, লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন।এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মোঃ কাবিরুল ইসলাম, মিলাদ ও দোয়া পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা খন্দকার মোঃ আখতার হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ মেছের উদ্দিন। মিলাদ মাহ্ফিল উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্বেরাত পাঠ, হামদ-নাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুর-৩ আসনে সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বিএনপির নেতৃবৃন্দের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ সংগঠন ও ২৪ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। তারা বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান রংপুর -৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সামসুজ্জামান সামুকে মনোনয়ন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা তার পক্ষে রয়েছি। সম্মিলিত কাজের মাধ্যমে এবারে রংপুর-৩ থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে সংসদে পাঠাতে আমরা ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। আমাদের লক্ষ একটাই তারেক রহমানকে রংপুর সদর-৩ আসন উপহার দেয়া। গতকাল বুধবার সকালে নগরীর স্টেশন এলাকার হক কমিউনিটি সেন্টারে রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পোলিং এজেন্ট এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আব্দুর রহমান অরুপ, মহানগর জাসাস সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশু প্রমুখ। এসময় স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, আব্দুস সালাম, সেলিম চৌধুরী, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, কাজী পেনন, রফিকুল ইসলাম, মির্জা বাবর বাবলু, আবেদ আলী, আবু আলী মিঠু, রাকিবুল আজাদ, সরোয়ার হোসেন, আশফাকুল বসুনিয়া আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ২১ নং ওয়ার্ড বিএনপির শরীফ লাবলু লেবু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফ, ২৭ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল আজাদ, ২৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা সজীব, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাধারণ সম্পাদক ফজলুল হক, ৩১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক কাদের, ১৩ নং ওয়ার্ড সভাপতি দিল রিদু, সাধারণ সম্পাদক ইভা মাসুম, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ১৭ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, ৩০ নং ওয়ার্ড সভাপতি খায়রুল আলম, ২৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শামীম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রংপুর-৩ আসন সোশ্যাল মিডিয়া ম্যানেজার শিক্ষানবিশ আইনজীবী আরিফুল ইসলাম চঞ্চল, মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ও রংপুর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রেস সেক্রেটারী হারুন উর রশিদ সোহেল, জেলা যুবদলের প্রচার সম্পাদক শাহজাহান মোল্লা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ২৪ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে ধানের প্রতীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, মহানগর বিএনপির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ রংপুরের মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Read More »

রংপুরে আগামী নির্বাচনে মার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে ‘হ্যাঁ’ দিন গণভোটের মার্কা টিক চিহ্ন: আলী রীয়াজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী নির্বাচনে মার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি জানান, গণভোটের মার্কা হবে টিক চিহ্ন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কারমাইকেল কলেজ মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম সচিব কামাল উদ্দিন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এছাড়া জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজগর আলী, কারমাতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে আলী রীয়াজ বলেন, “মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন শুধু নিজে ভোট দিতে যাবেন না, অন্যদেরও সঙ্গে নিয়ে যাবেন। এবার ভোটে দুটি ব্যালট থাকবে—একটি সাদা, অন্যটি গোলাপি।” তিনি ব্যাখ্যা করে বলেন, “সাদা ব্যালটে থাকবে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ও মার্কা। যাকে যোগ্য মনে করবেন, যাকে ইচ্ছা, তাকেই ভোট দেবেন। এটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের জন্য। সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি অপশন থাকবে। গণভোটের মার্কা হলো টিক চিহ্ন। সেখানে ‘হ্যাঁ’-তে সিল দিতে হবে।” আলী রীয়াজ বলেন, “গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশকে বদলে দেওয়ার সুযোগ এসেছে। আমরা ফ্যাসিবাদ মোকাবিলা করতে পেরেছি ঐক্যের মাধ্যমে, আর সেই ঐক্যের মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।”তিনি বলেন, “গণভোট হচ্ছে একটি দরজা, আর দেশের চাবি জনগণের হাতে। সেই চাবি দিয়ে দরজা খুলতে হবে। সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে।” উপস্থিত ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের নেতৃত্ব দেন। আপনারা মানুষকে বোঝাতে পারবেন যে ‘হ্যাঁ-না’ ভোটের মূল প্রশ্নটি কী। প্রশ্ন একটাই—আপনি কি পুরোনো ব্যবস্থাকে বহাল রাখতে চান, নাকি নতুন করে দেশ গড়তে চান?” তিনি আরও বলেন, “নতুন করে দেশ গড়তে হলে ‘হ্যাঁ’ বলতে হবে। শুধু নিজে বললেই হবে না, অন্যদেরও বোঝাতে হবে। মানুষ পরিবর্তন চায় বলেই জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে। আপনারা যদি পরিবর্তনের এই প্রশ্নগুলো মানুষকে বুঝিয়ে বলতে পারেন, তাহলে নিঃসন্দেহে জনগণ জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ বলবে।” আলী রীয়াজ বলেন, “বাংলাদেশের মানুষ যদি গণভোটে ‘হ্যাঁ’ বলে রাষ্ট্র কাঠামো বদলানোর ম্যান্ডেট দেয়, তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটি অস্বীকার করার বা বাস্তবায়ন না করার।” অনুষ্ঠান শেষে তিনি একই স্থানে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Read More »