সর্বশেষ
সর্বশেষ

Day: January 19, 2026

‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ খৃ. – আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ; গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলিজ, বিশ্ববিদ্যালয় ও কলেজে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। তিনি আরও বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’তে রায়ের কোনো বিকল্প নেই। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস. এম. এ. ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ, ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

Read More »

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ খৃ. প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।  আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে তিনি আপিলকারী ও আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। সিইসি বলেন, ‘আপিল নিষ্পত্তি করতে আপনারা সুন্দরভাবে সহায়তা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার। সেই সহায়তা চাই।’  তিনি বলেন, ‘আমাদের কিছু কার্যক্রমে আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন। কারণ আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’  তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে আমাদের দেশের মানুষ এত সচেতন। বিশেষ করে তরুণরা। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’   আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, ‘কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় আমরা দেয়নি। আমরা অনেক বিশ্লেষণ করে যেটা সঠিক মনে করেছি, আল্লাহতালার তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপাসির আলোকে করেছি। আমি আশা করবো ভবিষ্যতের আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো।’

Read More »

রংপুরে জাতীয় ছাত্র শক্তির হ্যা ভোটের পক্ষে অনুষ্ঠানিক প্রচারণা ও লিফলেট বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় ছাত্রশক্তি আনুষ্ঠানিকভাবে হ্যা যাত্রা শুরু উপলক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন । গণভোটে হ্যা জয়যুক্ত করতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির সাথে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির মুখ ছাত্র শক্তিও দেশব্যাপী ক্যাম্পেইন করে যাওয়ার দৃঢ শপথ নিয়েছে। গতকাল (১৮ জানুয়ারী) দুপুরে রংপুর চেম্বার অব কামার্স অডিটরিয়ামে ক্যাম্পেইন উপলক্ষে হ্যা ভোটের বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ও সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্র শক্তি যখন আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যা যাত্রা শুরু করেছে ঠিক তখনই ছাত্রদল, নির্বাচন কমিশন ঘেরাও সহ না ভোটের প্রচারণায় মেতেছে। একই সাথে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীরা ছাত্রদলকে ছাত্রলীগের মতো হাতিয়ার হিসেবে সর্বত্র ব্যবহার করছে। তাই ফ্যাসিবাদের মতো দেশের জনগণের বিরুদ্ধে বিএনপির ছাত্রদল অবস্থান নিলে তাদের গণবিরোধী সকল কর্মকান্ডকে ছাত্র শক্তি রাজপথে থেকে রুখে দিবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে গণভোটের হ্যা চিহ্নকে জয় যুক্ত করতে সকল ছাত্র শক্তিকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Read More »

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন ও গণভোট দুটোর জন্যই নির্বাচন কমিশন এবং সরকার সম্পূর্ণ প্রস্তুত । গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল (১৮ জানুয়ারী) রবিবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকলণের উদ্দেশ্যে মতবিনিয় সভা শেষে সাংবাদিকদের এসব কখা বলেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও ভোটাররাও প্রস্তুত। বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, একই সঙ্গে রাজনীতিবিদরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দল, জনগণ, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন সব মেজর স্টেকহোল্ডার যখন প্রস্তুত, তখন অবশ্যই দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, তথ্য অফিসের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ মোফাখখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

Read More »