সর্বশেষ
সর্বশেষ

Day: January 22, 2026

দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের সাথে লায়ন্স ক্লাব অব রংপুরের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের সাথে লায়ন্স ক্লাব অব রংপুরের মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। বুধবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্ণিং বোডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ । এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববি এমজেএফ , গভর্নিং বোর্ডির সদস্য লায়ন শাহিন পারভেজ এমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ মোঃ ইনামুল হাসান, লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ , ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ প্রমুখ।

Read More »

ইসলামী ছাত্রশিবির ২২ ওয়ার্ড কমিটির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে ইসলামী ছাত্রশিবির ২২ ওয়ার্ড কমিটির আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা কর্মিদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার রংপুর নগরীর কামারপাড়াস্থ কার্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত (দাড়ি পাল্লা মার্কার) এমপি প্রার্থী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ মন্ডল, সাবেক ছাত্রনেতা আলতাবুর রহমান, এডভোকেট মাহফুজুর রহমান বাবু, শহিদুল ইসলাম, সৈয়দ সাইফুল ইসলাম, প্রমুখ।

Read More »

যেসব সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে

শিমুল / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত আদেশ জারি ঢাকা, এখন থেকে সরকারি চাকরিতে পদ সৃষ্টি, পদ বিলুপ্তকরণ, তিন বছরের বেশি সময়ের জন্য অস্থায়ী পদ সংরক্ষণ, পদের বেতনক্রম, মর্যাদা ও পদবি পরিবর্তন, পদ স্থায়ীকরণ-সংক্রান্ত সব প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। এছাড়া মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংযুক্ত অধিদফতর, অফিস বা সংস্থার সাংগঠনিক কাঠামোয় যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি অন্তর্ভুক্তকরণ বা সংশোধন এবং যানবাহন ক্রয় ও প্রতিস্থাপনের প্রস্তাবও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কার্যকর হবে না।  মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।  সোমবার (১৯ জানুয়ারি) অর্থ সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদারের সই করা আদেশে জানা গেছে, নতুন আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত অফিস স্মারকের সঙ্গে সংযুক্ত এ তালিকায় মোট ২৬টি গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। নতুন নির্দেশনা সম্পর্কে অর্থ বিভাগ বলছে, এ তালিকার মাধ্যমে কোন কোন বিষয়ে কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা স্পষ্ট করা হয়েছে। এতে সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বাড়বে, অনিয়ন্ত্রিত সিদ্ধান্ত কমবে এবং মন্ত্রণালয় ও দফতরগুলোর মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সমন্বয় আরও শক্তিশালী হবে। নতুন আদেশ অনুযায়ী, ওয়ার্কচার্জড ও কন্টিনজেন্ট কর্মচারী সংক্রান্ত সব বিষয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ, নীতিমালার আওতায় সেবা ক্রয়ের প্রস্তাব এবং দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব, অনুমোদিত বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ নেই এমন ব্যয় এবং সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত হোক বা না হোক এমন যে কোনও মঞ্জুরি বা পুনঃউপযোজনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। বিশেষ করে রাজস্ব ব্যয় থেকে মূলধন ব্যয়ে বা মূলধন ব্যয় থেকে রাজস্ব ব্যয়ে পুনঃউপযোজন, বিএসিএস অনুযায়ী বেতন-ভাতা খাত থেকে অন্য অর্থনৈতিক শ্রেণিতে পুনঃউপযোজন— এ দুটি ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন আদেশে সংশ্লিষ্ট অর্থবছরের বাইরে যে কোনও আর্থিক অঙ্গীকার এবং প্রাক-স্বাধীনতাকালের আর্থিক দাবি অর্থ বিভাগের বিবেচনার জন্য পাঠাতে হবে। কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ কাজের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ১৫ হাজার টাকার বেশি সম্মানী অথবা একই অর্থবছরে একাধিকবার সম্মানী প্রদান করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া বেতন-ভাতা, ভ্রমণ ও বদলি ব্যয়, ভবিষ্যৎ তহবিল, পেনশন ও আনুতোষিক সংক্রান্ত বিধি-বিধানের ব্যাখ্যা এবং বেতন-ভাতাদি সম্পর্কিত চাকরির শর্ত পরিবর্তনের বিষয়ও কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, নন-এনবিআর ট্যাক্স, এনটিআর, ফি, আরোপসহ সরকারি প্রাপ্তির ওপর প্রভাব ফেলে এমন যে কোনও প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। প্রাথমিক নিয়োগে বিধি মোতাবেক বর্ধিত বেতন ছাড়া আগাম বর্ধিত বেতন মঞ্জুর এবং বাজেট বরাদ্দ বহির্ভূত অনুদান মঞ্জুরের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। স্থায়ী অগ্রিম বা ইমপ্রেস্ট ছাড়া ১৫ লাখ টাকার বেশি অগ্রিম উত্তোলন, ৫ লাখ টাকার বেশি মনোহারি দ্রব্যাদি স্থানীয়ভাবে ক্রয় এবং সভা, কনফারেন্স বা প্রশিক্ষণে নির্ধারিত সীমার অতিরিক্ত আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। জালিয়াতি বা গাফিলতির কারণে ৫ লাখ টাকার বেশি অনাদেয় ক্ষতি অবলোপন, সরকারি কর্মচারীকে প্রদত্ত অনাদেয় ঋণ বা সুদ অবলোপন অর্থ বিভাগের অনুমোদন ছাড়া করা যাবে না। বিদেশ সফরে কেবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত ডলারের সীমা অতিক্রম করলে তা অর্থ বিভাগের বিবেচনায় নিতে হবে।  এক্ষেত্রে যে সব বিষয়ে অনুমোদন দিতে হবে— ১। বিদেশে সরকারিভাবে ভ্রমণকারী কেবিনেট মন্ত্রী কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৮০০ মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীন অন্যান্য ব্যয় বাবদ ৩০০ মার্কিন ডলারের অধিক ব্যয়। ২। বিদেশে সরকারিভাবে ভ্রমণকালে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং অনুরূপ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৭০০ মার্কিন ডলারের অধিক ব্যয় এবং সরবরাহ ও সেবার অধীন ব্যয় বাবদ ২৫০ মার্কিন ডলারের অধিক ব্যয়। ৩। প্রতিনিধি দলের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায়, সমতুল্য পদবির কর্মকর্তা কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৬০০ মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীনে অন্যান্য ব্যয় বাবদ ২০০ মার্কিন ডলারের অধিক ব্যয়। আর্থিক সংশ্লেষযুক্ত বিষয়াবলি— বিশেষ করে দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক চুক্তি, আমদানি-রফতানি নীতি, বিনিয়োগ নীতি, মূল্য ও শ্রমনীতি, বৈদেশিক কর্মসংস্থান নীতি, শুল্কনীতি এবং বিভিন্ন তহবিল নির্ধারণ অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রণীত হবে। এছাড়া ঋণ সংগ্রহ, সরকারি গ্যারান্টি প্রদান, বাজেট বহির্ভূত আর্থিক সংশ্লেষযুক্ত যে কোনও বিষয় এবং থোক বরাদ্দের বিভাজন অনুমোদনের বিষয়ও তালিকাভুক্ত করা হয়েছে। নতুন আদেশে সরকারি রাজস্ব দাবি পরিত্যাগ বা মওকুফ, বেসরকারি বাড়ি ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া অনুমোদন, কমিশন বা কমিটির বেসরকারি সদস্য ও বিদেশি বিশেষজ্ঞদের ভাতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রবিধানমালা প্রণয়ন এবং দর তফসিল অনুমোদনের বিষয়গুলোও অর্থ বিভাগের পূর্বানুমোদনের আওতায় রাখা হয়েছে। 

Read More »

রংপুরে ১৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ ০১ জন গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে কমদামী বিষাক্ত মদ জাতীয় পানীয় পান করে ০২ (দুই) জনের মৃত্যু সংক্রান্ত শীর্ষক সংবাদ প্রকাশের ঘটনার পর হতে অদ্যাবধি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান ও মামলা সংক্রান্ত তথ্য নিম্নরুপ: (১) গত ১৪/০১/২০২৬ তারিখ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫ নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে চাউলহাটিস্থ এলকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর সুপারির দোকানের পূর্বপার্শ্বে রাস্তার উপর আসামী মোঃ এরশাদ মিয়াকে (৩০) ১২ বোতল বা ১.২ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬, তারিখ: ১৫/০১/২০২৫। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল এর বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও ল্যাবরেটরিজ (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (২) ১৪/০১/২০২৬ তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১০ নং শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর আমস্থ এলকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফিরোজ মিয়া (৩৫) এর বসতবাড়ী তল্লাশী করে ৯৬ বোতল বা ৯.৬ লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহা পীরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ: ১৫/০১/২০২৬। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল বিশিষ্ট বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (৩) ১৯/০১/২০২৬ তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১০ নং শানেরহাট ইউনিয়নের খোলাহাট গ্রামস্থ এলকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাজুল মিয়া (৪০) এর বসতবাড়ী তল্লাশী করে ০৩ বোতল বা ৩০০ মিলি লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহা পীরগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ: ২০/০১/২০২৬। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল বিশিষ্ট বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (৪) ঘটনার তারিখ ও সময়: ২০/০১/২০২৬ তারিখে রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন গুপ্তপাড়া এস, এম, সি রোডস্থ পুজা মন্ডপের পশ্চিম পার্শ্বে দক্ষিন ভিটার উত্তরমুখি এ, জে, আর কুরিয়ার সার্ভিস অফিসের গোডাউনের ভিতর রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। বর্ণিত ঘটনায় রেক্টিফাইড স্পিরিট ১৭ বোতলসহ মোট ১৪৪ বোতল বা ১৪.৪ লিটার উদ্ধার করা হয়। প্রতিটি বোতল কাঁচের তৈরী ১০০ মিলি লিটার বিশিষ্ট, কর্ক ও লেবেলযুক্ত ছিল। উক্ত অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। আসামীদ্বয়ের নাম ও ঠিকানা: (১) মোছাঃ ফরিদা বেগম (৪০), স্বামী-মৃত: জয়নুল আবেদিন, পিতা-মৃত: ফয়জার রহমান, মাতা-মোছা: আবেদা বেগম, সাং- কিশামত বসন্তপুর, ওয়ার্ড নং-০৬, ইউনিয়ন-গোপালপুর, থানা-বদরগঞ্জ, জেলা- রংপুর (গ্রেফতার) ও (২) মো: শাহীন আক্তার (৪৮), পিতা-আব্দুল আজিজ, মাতা-জোখনা স্থায়ী সাং-জয়রামপুর, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (পলাতক) রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। উপরের বর্ণিত ঘটনাসমূহে ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং পূবাইল, গাজীপুরের যোগসূত্র পাওয়া যায়। (৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর এর তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর কর্তৃক গাজীপুরে পূবাইলে অবস্থিত ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং কারখানায় অভিযান পরিচালনা করে ২২৭৮ লিটার অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। বর্ণিত ঘটনায় (১) মো: জাহিদুল ইসলাম (৩৬), শাহজাদপুর, সিরাজগঞ্জ (গ্রেফতার) ও (২) মো: সাদিকুজ্জামান (২৭) মেহেরপুর সদর, মেহেরপুর (গ্রেফতার) ও (৩) মো: ইসমাইল হোসেন (৫৬) শাহজাদপুর, সিরাজগঞ্জ (পলাতক) আসামি করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। (৬) গণসচেতনতা মূলক কার্যক্রম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর কর্তৃক ১৩-০১-২৬ হতে তিনদিন ব্যাপী রংপুর জেলার সকল উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে মৃত রোধে মাইকিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।

Read More »

রংপুরের ছয় আসনে ৪৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ছয় আসনে ৪৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। তিস্তাবেষ্টিত রংপুর-১ গঙ্গাচড়া আসন দিয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘ দেড় যুগ পর নানা লড়াই-সংগ্রামের পর প্রতীক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতের প্রার্থীরা। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন কমিশনের সমান আইনি অধিকার নিশ্চিতের দাবি তোলেন। বিএনপির প্রার্থীরা বিজয় নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল থেকে সব প্রার্থীই নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করবেন বলে জানান।

Read More »