জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে কমদামী বিষাক্ত মদ জাতীয় পানীয় পান করে ০২ (দুই) জনের মৃত্যু সংক্রান্ত শীর্ষক সংবাদ প্রকাশের ঘটনার পর হতে অদ্যাবধি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান ও মামলা সংক্রান্ত তথ্য নিম্নরুপ: (১) গত ১৪/০১/২০২৬ তারিখ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫ নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে চাউলহাটিস্থ এলকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর সুপারির দোকানের পূর্বপার্শ্বে রাস্তার উপর আসামী মোঃ এরশাদ মিয়াকে (৩০) ১২ বোতল বা ১.২ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬, তারিখ: ১৫/০১/২০২৫। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল এর বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও ল্যাবরেটরিজ (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (২) ১৪/০১/২০২৬ তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১০ নং শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর আমস্থ এলকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফিরোজ মিয়া (৩৫) এর বসতবাড়ী তল্লাশী করে ৯৬ বোতল বা ৯.৬ লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহা পীরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ: ১৫/০১/২০২৬। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল বিশিষ্ট বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (৩) ১৯/০১/২০২৬ তারিখ রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১০ নং শানেরহাট ইউনিয়নের খোলাহাট গ্রামস্থ এলকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাজুল মিয়া (৪০) এর বসতবাড়ী তল্লাশী করে ০৩ বোতল বা ৩০০ মিলি লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহা পীরগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ: ২০/০১/২০২৬। উক্ত জব্দকৃত রেক্টিফাইড স্পিরিট ১০০ এম. এল বিশিষ্ট বোতল ছিল। যার গায়ে সেবা হোমিও (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। (৪) ঘটনার তারিখ ও সময়: ২০/০১/২০২৬ তারিখে রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন গুপ্তপাড়া এস, এম, সি রোডস্থ পুজা মন্ডপের পশ্চিম পার্শ্বে দক্ষিন ভিটার উত্তরমুখি এ, জে, আর কুরিয়ার সার্ভিস অফিসের গোডাউনের ভিতর রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে।
বর্ণিত ঘটনায় রেক্টিফাইড স্পিরিট ১৭ বোতলসহ মোট ১৪৪ বোতল বা ১৪.৪ লিটার উদ্ধার করা হয়। প্রতিটি বোতল কাঁচের তৈরী ১০০ মিলি লিটার বিশিষ্ট, কর্ক ও লেবেলযুক্ত ছিল। উক্ত অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট (ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং), গাজীপুর, বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের লেবেল রয়েছে। আসামীদ্বয়ের নাম ও ঠিকানা: (১) মোছাঃ ফরিদা বেগম (৪০), স্বামী-মৃত: জয়নুল আবেদিন, পিতা-মৃত: ফয়জার রহমান, মাতা-মোছা: আবেদা বেগম, সাং- কিশামত বসন্তপুর, ওয়ার্ড নং-০৬, ইউনিয়ন-গোপালপুর, থানা-বদরগঞ্জ, জেলা- রংপুর (গ্রেফতার) ও (২) মো: শাহীন আক্তার (৪৮), পিতা-আব্দুল আজিজ, মাতা-জোখনা স্থায়ী সাং-জয়রামপুর, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (পলাতক) রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। উপরের বর্ণিত ঘটনাসমূহে ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং পূবাইল, গাজীপুরের যোগসূত্র পাওয়া যায়। (৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর এর তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর কর্তৃক গাজীপুরে পূবাইলে অবস্থিত ঝযবনধ ঐড়সড়বড় খধনড়ৎধঃড়ৎরবং কারখানায় অভিযান পরিচালনা করে ২২৭৮ লিটার অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। বর্ণিত ঘটনায় (১) মো: জাহিদুল ইসলাম (৩৬), শাহজাদপুর, সিরাজগঞ্জ (গ্রেফতার) ও (২) মো: সাদিকুজ্জামান (২৭) মেহেরপুর সদর, মেহেরপুর (গ্রেফতার) ও (৩) মো: ইসমাইল হোসেন (৫৬) শাহজাদপুর, সিরাজগঞ্জ (পলাতক) আসামি করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
(৬) গণসচেতনতা মূলক কার্যক্রম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর কর্তৃক ১৩-০১-২৬ হতে তিনদিন ব্যাপী রংপুর জেলার সকল উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে মৃত রোধে মাইকিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।
















