সর্বশেষ
সর্বশেষ

Day: February 6, 2026

রংপুর সদর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ইউরোপ ও স্পেন বিএনপির গণসংযোগ 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহানগরীতে গণসংযোগ করেছে ইউরোপ ও স্পেন বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তারা মহানগরীর ২০ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউরোপ বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী  সরোয়ার হোসেন শেখ ও স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকির। এসময় শরীয়তপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল,  মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান হাসান সহ ইউরোপ ও স্পেন বিএনপি এবং স্থানীয় বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।  এসময় ইউরোপ বিএনপি নেতা সরোয়ার হোসেন শেখ বলেন, সারাদেশে বিএনপি ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রংপুরে এসেও ধানের শীষের গণজোয়ার দেখলাম।  ইনশাআল্লাহ রংপুরের জনগণ এবার পরিবর্তনের জন্য তাদের প্রিয় মার্কা ধানের শীষকে বেঁচে নিবে। এই আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবে। স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন, গত ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আবারও প্রমাণ হয়েছে রংপুর বিএনপির ঘাঁটি। এখানে অন্য মার্কা অচল। শতভাগ আশাবাদী ১২ তারিখ রংপুরের জনগণ আর ভুল করবে না। রংপুরবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে। 

Read More »

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশের ভার্চুয়ালি উদ্বোধন করেন বগুড়া থেকে বাহিনীর মহাপরিচালক আবদুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, রেঞ্জ পরিচালক শফিকুল আলম, কমান্ডেন্ট রাশেদুল ইসলামসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি রাষ্ট্র আনসার বাহিনীর ওপর যে আর্থসামাজিক উন্নয়নের দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সমাবেশে সরাসরি রংপুর জেলার প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশ নেন। এছাড়া ভার্চুয়ালি দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের আনসার সদস্যরাও যুক্ত হন। সমাবেশের মাধ্যমে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাহিনীর সদস্যদের করণীয়, দায়িত্ব ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

Read More »

লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে রংপুরে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কাদেরের লাঙ্গল প্রতীকের পক্ষে পৃথক পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে রংপুর নগরীর সেনপাড়াস্থ লাঙ্গল ভবনে জাতীয় পার্টি রংপুর মহানগর ও সদর উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন লিটন এবং সদস্য সচিব মাসুদার রহমান মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Read More »

রংপুরের উন্নয়নের  ধানের শীষকে বিজয় করতে হবে: সামু

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, রংপুরবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত অবহেলিত। একটি দল  রংপুরের মানুষকে নিয়ে  ছিনিমিনি খেলছে। তারা শুধু রংপুরের মানুষকে শাসন শোষণ করেছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু রংপুরের কোন উন্নয়ন করেনি। তাই এবার সময় এসেছে  পরিবর্তনের। আশা করি রংপুরবাসী সেই সুযোগ হাতছাড়া করবেন না। এবার তারা পরিবর্তনের জন্য ধানের শীষ মার্কাকে বেছে নিবে।তাই সকলকে বলবো রংপুরে উন্নয়নের স্বার্থে এবার ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তিনি গতকাল মহানগরীর ৩২ নং ওয়ার্ডের তালুৃক তামপাট আমবাড়ী, কুটিরপাড়া ও ধর্মদাস বারো আউলিয়া এলাকায়  পৃথক নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।  তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি প্রতীক নয়, এটি দেশের সাধারণ মানুষের আশা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এসময় রংপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন সরকার , ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া জেলা যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ মহানগর অবস্থানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সভাস্থলে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ, তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও ২৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আরসিসিআই মোড় থেকে  মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ২৫ নং ওয়ার্ড সভাপতি সালেকুজ্জামান সালেক এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আরজানা বেগমের নেতৃত্বে মহিলা দলের একটি বিশাল মিছিল বের হয়ে রোকেয়া কলেজ রোড, কামাল কাছনা মায়াময়ী সড়ক, গাইবান্ধারী শিক্ষাঙ্গন সহ  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করে। 

Read More »

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগার, রংপুর-এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপপরিচালক সালাহ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং বিভাগীয় সিনিয়র লাইব্রেরিয়ান আবেদ হোসেন। আলোচনা সভায় বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে বইমুখী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »