সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগার, রংপুর-এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপপরিচালক সালাহ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং বিভাগীয় সিনিয়র লাইব্রেরিয়ান আবেদ হোসেন। আলোচনা সভায় বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে বইমুখী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM