জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, রংপুরবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত অবহেলিত। একটি দল রংপুরের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। তারা শুধু রংপুরের মানুষকে শাসন শোষণ করেছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু রংপুরের কোন উন্নয়ন করেনি। তাই এবার সময় এসেছে পরিবর্তনের।
আশা করি রংপুরবাসী সেই সুযোগ হাতছাড়া করবেন না। এবার তারা পরিবর্তনের জন্য ধানের শীষ মার্কাকে বেছে নিবে।তাই সকলকে বলবো রংপুরে উন্নয়নের স্বার্থে এবার ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
তিনি গতকাল মহানগরীর ৩২ নং ওয়ার্ডের তালুৃক তামপাট আমবাড়ী, কুটিরপাড়া ও ধর্মদাস বারো আউলিয়া এলাকায় পৃথক নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি প্রতীক নয়, এটি দেশের সাধারণ মানুষের আশা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক।
এসময় রংপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন সরকার , ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া জেলা যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ মহানগর অবস্থানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সভাস্থলে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ, তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও ২৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আরসিসিআই মোড় থেকে মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ২৫ নং ওয়ার্ড সভাপতি সালেকুজ্জামান সালেক এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আরজানা বেগমের নেতৃত্বে মহিলা দলের একটি বিশাল মিছিল বের হয়ে রোকেয়া কলেজ রোড, কামাল কাছনা মায়াময়ী সড়ক, গাইবান্ধারী শিক্ষাঙ্গন সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করে।
















