সর্বশেষ
সর্বশেষ

Day: March 9, 2026

জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) ফুয়েল এর মূল্যহার নির্ধারণ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ) ২০২৬ খৃ. – জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) ফুয়েল এর মূল্যহার সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড়, বিপিসি এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় মার্চ ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক সমন্বয় করা হয়েছে_ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১১২.৪১ টাকা। এবং দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার। জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ৮ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। জেট এ-১ এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে।

Read More »

২০২৬ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোকসজ্জা না করার সিন্ধান্ত – স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):২০২৬ খৃ. – জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন এবং পবিত্র ঈদুল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, প্রথাগতভাবে স্বাধীনতা দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও উদ্ভূত পরিস্থিতিতে এবার তা পরিহার করা হচ্ছে। তিনি বলেন, জ্বালানি সংকট যাতে না হয় এবং আমরা যাতে সাশ্রয়ী হতে পারি, সেজন্য দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নজর দিচ্ছে সরকার। তিনি আরো বলেন, সড়ক পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ না হয়, সেজন্য বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের প্রস্তুতি সমন্বয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন, যাতে কোনো বিচ্যুতি না ঘটে। সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মবের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। বাংলাদেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে। তিনি আরো বলেন, নরসিংদীতে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য জায়গার ঘটনাগুলোও পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।

Read More »

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):২০২৬ খৃ. – প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে আজ সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের শুরুতেই বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতের মতো আগামী দিনগুলোতে জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। জাইকা প্রতিনিধিদলের প্রধান Tomohide Ichiguchi বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকাররের সহযোগিতা কামনা করেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষৎ কামনা করে উপদেষ্টা বলেন, আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সকল যাত্রায় জাপান সহযোগিতা করবে বলে আশা করি।

Read More »

শিক্ষামন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ): ২০২৬ খৃ.- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে Asian Development Bank-ADB এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর Hae Yun Jeong বৈঠক করেন। এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরেন এবং এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরো জোরদার করা হবে। এডিবি কান্ট্রি ডিরেক্টর Hae Yun Jeong বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ) ২০২৬ খৃ. – সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করেছেন সরকার ‘সারা দেশে ৪ হাজার ৮০৯টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও ৩৯৬টি গির্জার ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

Read More »

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ): ২০২৬ খৃ. – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে। এর মধ্য দিয়ে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান সভায় বক্তৃতা করেন।

Read More »

রংপুরে দেবী চৌধুরানীর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার : সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের আয়োজনে দলিত জনগোষ্ঠি নারীদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গতকাল (৮ মার্চ) রবিবার সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  রংপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার  শিখা রানী রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের প্রধান নির্বাহী অফিসার  মোঃ নুরুল ইসলাম।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র রংপুরের এসআরইডি প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন,  এ্যাড. মনিলাল দাস,  ব্লাস্ট রংপুরের সমন্বয়কারী এ্যাড. দিলরুবা, রংপুর সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছাঃ হাবিবা হেলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোছাঃ দোলন আফসার, মোছাঃ বিপাশা বেগম প্রমুখ।   

Read More »

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশপনা ইফতারে বক্তারা “ফটো সাংবাদিকরা মাঠ পর্যায়ে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর একটি হোটেলের মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এই আয়োজন করেন। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এ্যাডভোকেট শফি কামাল, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ানা, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, শিবরাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান, রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ সভাপতি মাহমুদুল রহমান, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ সোহেল, টিসিএর সভাপতি সাদ্দম হোসেন ডেমি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইফতার আয়োজন কমিটির সদস্য সচিব মেজবাহুল হিমেল। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সফলতা এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কামারপাড়া নুরানী মাদ্রাসার হাফেজ মাহামুদুল হাসান মুন্না। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটো সাংবাদিকরা মাঠ পর্যায়ে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন, তাই তাদের ঐক্য ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এর পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ফটো সাংবাদিক এম মিরু সরকারকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশর রংপুর এর সদস্য ঘোষণা করেন। এসময় সংগঠনের সহ সভাপতি নজমুল ওয়াহাব টিপু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরোজ হোসেন ইমু, কার্যকারী সদস্য শাহিন সরকার, খন্দকার মিলন আল মামুন, মঈনুল ইসলাম, রাশেদ হোসেন রাব্বি।

Read More »