স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ) ২০২৬ খৃ. –
জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) ফুয়েল এর মূল্যহার সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রবিবার কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড়, বিপিসি এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় মার্চ ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক সমন্বয় করা হয়েছে_
অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১১২.৪১ টাকা।
এবং দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার।
জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ৮ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।
জেট এ-১ এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে।
















