সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশপনা ইফতারে বক্তারা “ফটো সাংবাদিকরা মাঠ পর্যায়ে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশপনা ইফতারে বক্তারা “ফটো সাংবাদিকরা মাঠ পর্যায়ে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর একটি হোটেলের মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এই আয়োজন করেন। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এ্যাডভোকেট শফি কামাল, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ানা, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, শিবরাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান, রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ সভাপতি মাহমুদুল রহমান, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ সোহেল, টিসিএর সভাপতি সাদ্দম হোসেন ডেমি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইফতার আয়োজন কমিটির সদস্য সচিব মেজবাহুল হিমেল।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সফলতা এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কামারপাড়া নুরানী মাদ্রাসার হাফেজ মাহামুদুল হাসান মুন্না।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটো সাংবাদিকরা মাঠ পর্যায়ে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন, তাই তাদের ঐক্য ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ফটো সাংবাদিক এম মিরু সরকারকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশর রংপুর এর সদস্য ঘোষণা করেন।

এসময় সংগঠনের সহ সভাপতি নজমুল ওয়াহাব টিপু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরোজ হোসেন ইমু, কার্যকারী সদস্য শাহিন সরকার, খন্দকার মিলন আল মামুন, মঈনুল ইসলাম, রাশেদ হোসেন রাব্বি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM