সর্বশেষ
সর্বশেষ

Day: March 25, 2026

২৫ মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হবে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) ২০২৬ খৃ. – আগামীকাল ২৫ মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে। এদিন দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া, ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় মিনিপোলসমূহে গণহত্যা বিষয়ক বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এদিন বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সারাদেশে মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। দিবসটি উপলক্ষ্যে ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত ১০ টা ৩০ মিনিট থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত এক (০১) মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির বাইরে থাকবে। ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না। ২৫ মার্চ সকাল ১০টা অথবা সুবিধাজনক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষ্যে সেমিনার আয়োজন করা হবে। ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়েছে

Read More »

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

সাইয়েদ রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) ২০২৬ খৃ. – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদ্‌যাপনের লক্ষ্যে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করবে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহ, সিটি কর্পোরেশন এবং ঢাকার দৃশ্যমান উঁচু ভবনসমূহে বৃহদাকার জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যবৃন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকগণও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি কর্তৃক বীরশ্রেষ্ঠদের পরিবার ও জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৬ মার্চ সকাল আটটায় দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হবে। চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) ও বরিশালসহ বিআইডব্লিউটিসি’র বিভিন্ন ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজসমূহ এবং চাঁদপুর ও মুন্সীগঞ্জ লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজসমূহ ২৬ মার্চ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে। ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশুদের জন্য সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রসমূহ উন্মুক্ত থাকবে। দেশের সকল পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে দেশের সকল সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে।

Read More »

কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

জালাল উদ্দীন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, ১০ চৈত্র (২৪ মার্চ) ২০২৬ খৃ. – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর অঞ্চল শস্যের ভাণ্ডার হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের মানুষ অপেক্ষাকৃত দরিদ্র। এই অঞ্চলের উদ্বৃত্ত কৃষি ও কৃষিজাত পণ্য থেকে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন করা হবে। উত্তরাঞ্চলের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে শিল্পায়ন করা যায়, সে বিষয়ে সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করছে। আজ লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে শিল্প কলকারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব এলাকায় উৎপাদিত পণ্যের ওপর কি ধরনের শিল্প কলকারখানা স্থাপন করা যায়, সে বিষয়ে যাচাই বাছাই চলছে। এছাড়া, আগামী বাজেটে এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিও ব্যাপক গুরুত্ব পাবে। সরকারের বৃহৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সংকটকে সুযোগে পরিণত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য সমতাভিত্তিক উন্নয়ন, বিশেষ করে যেসব অঞ্চল উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া। পাশাপাশি বন্ধ কলকারখানা চালুসহ কৃষি ও কৃষিজাত পণ্যভিত্তিক কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি আরো বলেন, আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপজেপড়া ভিড় দেখা গেছে । ঈদের দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত রংপুর চিড়িয়াখানার, কালেক্টরেট সুরভী উদ্যান, চিকলী পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন ও শিশু-কিশোরদের নিয়ে বেড়াতে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি দেখা গেছে। রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীরা খাচায় থাকা বাঘ, সিংহ, হরিণ, বানর, জেব্রা, জলহস্তি, কুমির, বিভিন্ন জাতের পাখি দেখে আনন্দ উপভোগ করেন । এ ছাড়াও ঘড়িয়াল, ঘোড়া, হনুমান, গাধা, ভাল্লুক, ময়ূর, সহ চিড়িয়াখানার সবগুলো খাঁচার সামনেই ছিল শিশুদের উপচেপড়া ভীর। রংপুর শিশুপার্কের পরিধি বাড়ায় শিশুদের বিনোদন আরো বেশী দেখা গেছে। পার্কের ভেতরে দলবদ্ধভাবে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ভীর জমায়। এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উপচেপড়া ভীর।

Read More »

রংপুরে চোর ধরে দেওয়াকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারকে মারপিটের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সুলতান মোড় এলাকায় চোর ধরে দেওয়াকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারকে মারপিট ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। এ ঘটনায় মামলার বাদী ভুক্তভোগী মোঃ এনামুল মিয়া জানান, নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ সুলতান মোড় এলাকায় ঈদের দিন রাত ১টায় আমার পাশের বাড়িতে দেওয়াল টপকিয়ে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে। চোরকে দেখে আমি চিনতে পেরে পাশের বাড়িওয়ালাকে ডেকে ধরে দেই। এ সময় চোরের গ্যাংয়ের লোকজনেরা এসে চোরকে সিনিয়ে নিয়ে যায়। এরপর চোরের পক্ষ নিয়ে তার গ্যাংয়ের লোকেরা গত ২২ মার্চ দিবাগত রাত্রী বেলায় আমার ভাগিনা মোঃ হারুন মিয়াকে তার বাড়ীতে গিয়া মারপিট করিয়া আহত করে। উক্ত বিষয়ে প্রতিবাদ করায় গত ২৩ মার্চ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় আমার বাড়ীতে তাহারা লাঠি সোঠা নিয়া অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী মোছাঃ লিপি বেগম (৩৮), ছেলে মোঃ লিয়ন (২৫), রাসেল (২৭), ভাতিজা রওশন (২৭) কে এলোপাতারি ভাবে মারপিট করে এবং আমার বাড়ীতে রাখা ডেকোরেটের বিভিন্ন মালামাল ভাংচুর করে এবং আলমারীতে থাকা নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এনামুল মিয়া গত ২৩ মার্চ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একই এলাকার মোঃ রাজু মিয়া, মোঃ টন্না মিয়া, মোঃ হৃদয়, মোঃ হাসান মিয়া সহ ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ন্যায় বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন পরিবারের লোকেরা।

Read More »

উত্তরাঞ্চলকে আর অবহেলিত রাখার সুযোগ নেই: মন্ত্রী আসাদুল হাবিব দুলু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরসহ সমগ্র উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “উত্তরাঞ্চলকে আর অবহেলিত রাখার সুযোগ নেই। সমতাভিত্তিক উন্নয়নের মাধ্যমেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই অঞ্চলের কৃষি ও শ্রমশক্তিকে কাজে লাগিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর। ”বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, টেকসই উন্নয়নের জন্য সুষম আঞ্চলিক বিনিয়োগ অপরিহার্য। উত্তরাঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এখানে নতুন অর্থনৈতিক জোন ও শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা রংপুরের গ্যাস সংযোগ, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে উত্তরাঞ্চলের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। সভার শেষে বক্তারা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Read More »

রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজীদ হোসাইন। ঈদের বিশেষ খুতবা শেষে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন-ইরান-আফগানিস্তানসহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা। জেলা মডেল মসজিদে প্রধান এই ঈদের জামাত আদায় করেন রংপুর সদও-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন-নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে, সকাল সাড়ে ৮টায় কেরামতিয়া জামে মসজিদে, গুড়াতিপাড়া জামে মসজিদে, সকাল ৯টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে সুবিধাজনক সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদ উপলক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া ঈদ আনন্দ ভাগাভাগী করতে জেলার হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, রংপুর জেলায় ৬ হাজারের বেশি মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। বৈরি আবহাওয়ার কারণে কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।

Read More »