সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে চোর ধরে দেওয়াকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারকে মারপিটের অভিযোগ

রংপুরে চোর ধরে দেওয়াকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারকে মারপিটের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে সুলতান মোড় এলাকায় চোর ধরে দেওয়াকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারকে মারপিট ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। এ ঘটনায় মামলার বাদী ভুক্তভোগী মোঃ এনামুল মিয়া জানান, নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ সুলতান মোড় এলাকায় ঈদের দিন রাত ১টায় আমার পাশের বাড়িতে দেওয়াল টপকিয়ে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে। চোরকে দেখে আমি চিনতে পেরে পাশের বাড়িওয়ালাকে ডেকে ধরে দেই। এ সময় চোরের গ্যাংয়ের লোকজনেরা এসে চোরকে সিনিয়ে নিয়ে যায়।

এরপর চোরের পক্ষ নিয়ে তার গ্যাংয়ের লোকেরা গত ২২ মার্চ দিবাগত রাত্রী বেলায় আমার ভাগিনা মোঃ হারুন মিয়াকে তার বাড়ীতে গিয়া মারপিট করিয়া আহত করে। উক্ত বিষয়ে প্রতিবাদ করায় গত ২৩ মার্চ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় আমার বাড়ীতে তাহারা লাঠি সোঠা নিয়া অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী মোছাঃ লিপি বেগম (৩৮), ছেলে মোঃ লিয়ন (২৫), রাসেল (২৭), ভাতিজা রওশন (২৭) কে এলোপাতারি ভাবে মারপিট করে এবং আমার বাড়ীতে রাখা ডেকোরেটের বিভিন্ন মালামাল ভাংচুর করে এবং আলমারীতে থাকা নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এনামুল মিয়া গত ২৩ মার্চ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একই এলাকার মোঃ রাজু মিয়া, মোঃ টন্না মিয়া, মোঃ হৃদয়, মোঃ হাসান মিয়া সহ ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ন্যায় বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন পরিবারের লোকেরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM