সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • উত্তরাঞ্চলকে আর অবহেলিত রাখার সুযোগ নেই: মন্ত্রী আসাদুল হাবিব দুলু

উত্তরাঞ্চলকে আর অবহেলিত রাখার সুযোগ নেই: মন্ত্রী আসাদুল হাবিব দুলু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরসহ সমগ্র উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “উত্তরাঞ্চলকে আর অবহেলিত রাখার সুযোগ নেই। সমতাভিত্তিক উন্নয়নের মাধ্যমেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই অঞ্চলের কৃষি ও শ্রমশক্তিকে কাজে লাগিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর।

”বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, টেকসই উন্নয়নের জন্য সুষম আঞ্চলিক বিনিয়োগ অপরিহার্য। উত্তরাঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এখানে নতুন অর্থনৈতিক জোন ও শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা রংপুরের গ্যাস সংযোগ, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে উত্তরাঞ্চলের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। সভার শেষে বক্তারা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM