সর্বশেষ
সর্বশেষ

Day: March 31, 2026

ন্যাশনাল গ্রিন মিশনের অংশ হিসেবে রংপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ” করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদশ” এই স্লোগনক সামনে রেখে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ”ন্যাশনাল গ্রিন মিশন” এর ৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে “সবুজ রংপুর” গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ মোছাঃ আরজানা বেগম। গতকাল (৩১ মার্চ) মঙ্গলবার সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়ায় নবনির্মিত সরকারি স্কুল এলাকার রাস্তার দুই ধারে আম, কাঠাল, মেহগুনি, আকাশ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি । এই কর্মসূচির আয়োজন করেন রংপুর সমাজ উন্নয়ন সমিতি। এসময় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা “ন্যাশনাল গ্রিন মিশন” এর অংশ সবুজ রংপুর গড়তে ফলজ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির দশ হাজার গাছ রোপনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এই দশ হাজার বৃক্ষ রোপণ করা হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এজন্য তিনি বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এসময় মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নং ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামান রুহিত সহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Read More »

জনবিভাগের সচিব, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি; বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন

Read More »

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে ১ লাখ পুরস্কার ঘোষণা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) ২০২৬ খৃ. – সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালে নিম্নোক্ত বার্তাগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: বার্তা: জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বহুল প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Read More »