সর্বশেষ
সর্বশেষ

Day: April 15, 2026

রংপুরে রাকিব হ/ত্যা মা/মলা দ্রুত বিচা/রের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিব হত্যাকারীদের সকলকে গ্রেফতার এবং দ্রুত আদালতে বিচার করে কঠোর শাস্তি দেবার দাবিতে মান বন্ধন করেন এলাকাবাসি এবং নিহতের স্বজনরা। গতকাল বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য দেন নিহত যুবদল নেতা রাকিবের বড় বোন রুবিনা বেগম মা নুরজাহান সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ স্থানীয় শীর্ষ মাদক কারবারি মমিনের সাথে মাদক ব্যাবসা বন্ধের জন্য যুবদল নেতা রাকিব চাপ দেয়ায় এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে গত ৯ এপ্রিল দুপুরে যুবদল নেতা রাকিবকে বাসা থেকে ডেকে নগরীর কামাল কাছানা দাস পাড়া বাজারে এনে মাদক ব্যবসায়ী মমিন ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় র‌্যাব প্রধান আসামী মমিন ও তার স্ত্রী বিউটিকে গ্রেফতার করে। এ ছাড়াও মজিদ নামে আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বক্তারা পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করে অন্যান্য আসামীদের গ্রেফতার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।

Read More »

রংপুরে প্রতা/রণার মা/মলার আসা/মী রাজীব গ্রেফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঢাকা, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লাভজনক ব্যবসায়িক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত প্রতারক ওয়াহেদুল ইসলাম ওরফে রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর মহানগরীর বড়বাড়ি মরিচটারী এলাকা থেকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে। রাজীব নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তার আস্থা অর্জন করেন। অভিযোগ রয়েছে, রাজীব কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কখনো সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তির আত্মীয় পরিচয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে সক্রিয় ছিল বলে ধারণা করছে পুলিশ। তদন্তে আরও জানা গেছে, ভুয়া পরিচয়ের আড়ালে দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। এমনকি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতে মিথ্যা মামলার আশ্রয়ও নিতেন। পুলিশ জানায়, দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাইবান্ধার ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছে।

Read More »

রংপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে (১৪ এপ্রিল) সকাল ৮ টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিশেষ অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন-নবী ডন, রংপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাহ হুসাইন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধারণের আহ্বান জানান। পরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। রঙিন মুখোশ, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দলীয় পরিবেশনায় অংশ নেয়। চৈত্র সংক্রান্তিতে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন আগামীকাল শেষ হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১টায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। দুপুরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও বাংলার বর্ষবরণে রংপুর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে।

Read More »