সর্বশেষ
সর্বশেষ

Day: April 26, 2026

আধুনিক কৃষি প্রযুক্তিতে ফলন বৃদ্ধির লক্ষে রংপুরে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলু ও আগাম ধানসহ বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধি নিশ্চিত করতে রংপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে গত ২৫ এপ্রিল (শনিবার) রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজারে মেসার্স এমএন নাবিগ ট্রেডার্সে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. রশীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার এ.কে.এম রিয়াদ হোসেন, ব্র্যাক সিড রংপুরের মনিটরিং অফিসার মো. নাজমুল হাসান, টেরিটোরি সেলস অফিসার মো. হারুন অর রশিদ এবং সেক্টর স্পেশালিস্ট মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক সিড রংপুরের ডিলার হারুন অর রশিদ। এছাড়াও টেরিটোরি সেলস অফিসার ফাইজা তানজীমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মোট ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা জানান, ব্র্যাকের লাল পাকরি, ডায়ামন্ড ও এস্টেরিক্স জাতের আলু একই সময়ে উত্তোলনযোগ্য, যা কৃষকদের জন্য সুবিধাজনক। আগাম ধান উৎপাদনের ক্ষেত্রে ব্র্যাক সিডের আমন মৌসুমের হাইব্রিড জাতগুলোর মধ্যে মুক্তি-১ ও ব্র্যাক হাইব্রিড-২০ মাঝারি মোটা, আর ব্র্যাক হাইব্রিড-১০ ও রাজা (ব্র্যাক হাইব্রিড-১৮) চিকন জাত হিসেবে পরিচিত। এছাড়াও সাথী, শক্তি-৩, ব্র্যাক হাইব্রিড-৪৪৪৪, আলোড়ন, শক্তি, শক্তি-২, ব্র্যাক হাইব্রিড-৭৭৭, খাটো জিরাশাইল, ব্র্যাক ধান-১ ও ব্র্যাক ধান-২ জাতের ধান সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে এক কেজি করে ব্র্যাক হাইব্রিড-১০ ধানের বীজ বিতরণ করা হয়।

Read More »

সংবিধান সং/স্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ বিভিন্ন দা/বিতে রংপুরে ১১ দলের গণমি/ছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর জুলাই চত্বর থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্রান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে টেকসই সমাধান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশব্যাপী সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। বক্তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সহনশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা অভিযোগ করেন, চলমান সহিংসতা ও নৈরাজ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া বক্তারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর জোর দেন। সভা পরিচালনা করেন রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। এসময় সমাবেশে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, তা’লীমুল কোরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহজাহান সিরাজ, এনসিপির রংপুর মহানগর আহ্বায়ক আব্দুল মালেক, এবি পার্টি রংপুর মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, এনসিপি রংপুর মহানগর যুগ্ন আহবায়ক আলাউদ্দিন কাদেরী, খেলাফত মজলিসের মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Read More »

সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী রংপুরে আগমনে সংবর্ধনা ও নেতাকর্মীদের উচ্ছাস

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত এমপি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী রংপুরে আগমনে ফুলেল সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। ২৪ এপ্রিল শুক্রবার বিকালে রংপুর কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ড আগমনে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান, রংপুর মহানগর জাসাস, মেট্রো কোতোয়ালি থানা জাসাস, মাহিগঞ্জ থানা জাসাস, মহানগর মহিলা দল ও ভাওয়াইয়া একাডেমির নেতাকর্মীরা। এসময় রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির মনোনিত সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আইন পেশায় দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে ও নারীদের অধিকার আদায়ে নিরলস কাজ করার স্বীকৃতি হিসেবেই আমাকে দল মনোনিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস (অশ্রু), সাধারণ সম্পাদক মোছাঃ আরজানা বেগম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সীর নেতৃত্বে রংপুরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Read More »

রংপুরে জাহাজকোম্পানী থেকে সাতমাথা সড়কের বেহ/াল দ/শা; পুনঃনির্মাণে গড়িম/িসর প্রতি/বাদে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনদুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে অবহেলিত জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়ক দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নাগরিকরা। শনিবার (২৫ এপ্রিল) রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১টায় জাহাজকোম্পানী মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন। এতে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক পার্থ বোস, সমাজ সেবক এ্যাড. পলাশ কান্তি নাগ, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জি.এল. রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী. জেএডি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার আল্টিমেটাম দেওয়া হলেও প্রায় দুই বছর পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিভিন্ন সময়ে বাজেট অনুমোদনের কথা শোনা গেলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে করে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। তারা আরও বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে বর্তমান সিটি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে বক্তারা স্মরণ করিয়ে দেন, গত বছরের জুলাই মাসে এলাকাবাসী এই সড়কের বেহাল চিত্র তুলে ধরতে গায়েবানা জানাজা, ধানের চারা রোপণ, লাল কার্ড প্রদর্শনসহ নানা অভিনব কর্মসূচি পালন করেছিলেন। তবুও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ দিন দিন বাড়ছে বলে তারা উল্লেখ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আয়োজকরা।

Read More »