সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আধুনিক কৃষি প্রযুক্তিতে ফলন বৃদ্ধির লক্ষে রংপুরে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক কৃষি প্রযুক্তিতে ফলন বৃদ্ধির লক্ষে রংপুরে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলু ও আগাম ধানসহ বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধি নিশ্চিত করতে রংপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে গত ২৫ এপ্রিল (শনিবার) রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজারে মেসার্স এমএন নাবিগ ট্রেডার্সে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. রশীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার এ.কে.এম রিয়াদ হোসেন, ব্র্যাক সিড রংপুরের মনিটরিং অফিসার মো. নাজমুল হাসান, টেরিটোরি সেলস অফিসার মো. হারুন অর রশিদ এবং সেক্টর স্পেশালিস্ট মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক সিড রংপুরের ডিলার হারুন অর রশিদ। এছাড়াও টেরিটোরি সেলস অফিসার ফাইজা তানজীমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মোট ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা জানান, ব্র্যাকের লাল পাকরি, ডায়ামন্ড ও এস্টেরিক্স জাতের আলু একই সময়ে উত্তোলনযোগ্য, যা কৃষকদের জন্য সুবিধাজনক।

আগাম ধান উৎপাদনের ক্ষেত্রে ব্র্যাক সিডের আমন মৌসুমের হাইব্রিড জাতগুলোর মধ্যে মুক্তি-১ ও ব্র্যাক হাইব্রিড-২০ মাঝারি মোটা, আর ব্র্যাক হাইব্রিড-১০ ও রাজা (ব্র্যাক হাইব্রিড-১৮) চিকন জাত হিসেবে পরিচিত। এছাড়াও সাথী, শক্তি-৩, ব্র্যাক হাইব্রিড-৪৪৪৪, আলোড়ন, শক্তি, শক্তি-২, ব্র্যাক হাইব্রিড-৭৭৭, খাটো জিরাশাইল, ব্র্যাক ধান-১ ও ব্র্যাক ধান-২ জাতের ধান সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে এক কেজি করে ব্র্যাক হাইব্রিড-১০ ধানের বীজ বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM