জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত এমপি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী রংপুরে আগমনে ফুলেল সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। ২৪ এপ্রিল শুক্রবার বিকালে রংপুর কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ড আগমনে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান, রংপুর মহানগর জাসাস, মেট্রো কোতোয়ালি থানা জাসাস, মাহিগঞ্জ থানা জাসাস, মহানগর মহিলা দল ও ভাওয়াইয়া একাডেমির নেতাকর্মীরা।
এসময় রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির মনোনিত সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আইন পেশায় দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে ও নারীদের অধিকার আদায়ে নিরলস কাজ করার স্বীকৃতি হিসেবেই আমাকে দল মনোনিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস (অশ্রু), সাধারণ সম্পাদক মোছাঃ আরজানা বেগম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সীর নেতৃত্বে রংপুরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
















