সর্বশেষ
সর্বশেষ

Day: April 27, 2026

রংপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ । গতকাল (২৭ এপ্রিল) সোমবার বেলা ২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠানে নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, আমি রংপুর বাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই , যেখানে রংপুরের মানুষ একটু শান্তির নিশ্বাস ফেলতে পারে। এছাড়া রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকল সাংবাদিকরে কাছে সহযোগতা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ তোফায়েল আহমেদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির মানিক সহ অন্যান্য প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More »

বাংলাদেশে দেশব্যাপী হাম–রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বগুড়া, বাংলাদেশে দেশব্যাপী হাম–রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দেওয়া। এর আগে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই টিকা দেওয়া হয়েছিল, এবার সারা দেশে একসঙ্গে এই টিকা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে, ২০ এপ্রিল ২০২৬ বগুড়ার গাবতলীতে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি, এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মালালাই আহমাদজাই। অতিথিরা তাদের বক্তব্বে মা-বাবা এবং কেয়ার গিভারদের প্রতি তাদের শিশুকে অবশ্যই টিকা দেওয়ার আহবান জানান। প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বাংলাদেশ সরকারকে সহায়তা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশ, এবং গাভী একসঙ্গে কাজ করছে যাতে দেশের প্রতিটি শিশুর কাছে এই জীবনরক্ষাকারী সেবা পৌঁছে যায়।

Read More »

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ খৃ. – : মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন। আজ রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানী তেল নিয়ে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে। যার আঁচ বাংলাদেশে এসে লেগেছে। এরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐক্যমতের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবমত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্য বিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন। সংসদে এই কমিটিতে সংসদ নেতা সরকারী দলের ৫ জন সদস্যের নাম প্রস্তাব করেন এবং সংসদ নেতার অনুরোধে বিরোধীদলের নেতাও ৫ জন বিরোধীদলের সদস্যের নাম প্রস্তাব করেছেন।’ কার্যপ্রণালী-বিধির ২৬৬ বিধি অনুযায়ী চিফ হুইপ বিশেষ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। কমিটির সভাপতি সিরাজগঞ্জ-২ আসনের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটির সদস্যরা হলেন- যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ আসনের সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), শরীয়তপুর-৩ আসনের সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মানিকগঞ্জ-২ আসনের সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সদস্য মো. সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য মো. নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সদস্য মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সদস্য মোহাম্মদ আবুল হাসান। চিফ হুইপ কমিটির সদস্যদের নাম প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বিষয়টি ভোটে দেন। পরে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, এই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। কমিটি সাম্প্রতিক জ্বালানী নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবে।

Read More »

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ­ঢাকা, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “২৭ এপ্রিল ২০২৬। শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ যে কজন ক্ষণজন্মা নেতা পেয়েছেন তাদের অন্যতম শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে বিনম্রচিত্তে স্মরণ করছি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে শেরে বাংলা এ কে ফজলুল হক এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তাঁর ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ নিয়ে এখনো বাংলার রাজনৈতিক ইতিহাসবিদদের মধ্যে ইতিবাচক আলোচনা বিদ্যমান। তাঁর বিচক্ষণ এবং বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এই উপমহাদেশের রাজনীতিতে স্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এ কে ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু। তিনিই প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন, অবিভক্ত বাংলার রাজনীতি বাংলার কৃষিনির্ভর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দূরদর্শিতা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি কৃষক সমাজের স্বার্থকে রাজনৈতিক কাঠামোয় নিয়ে আসতে সক্ষম হন। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রশাসনকে সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য করার উদ্যোগ গ্রহণ করেন। একইসঙ্গে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার পথ সুগম করেন। আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতাই ছিলেন তা নয়, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকল মানুষের নেতা। তাঁর সংবেদনশীলতা, মমতা এবং রাজনৈতিক আপসহীনতা তাঁকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। শেরে বাংলার রাজনৈতিক দর্শন এখনও আমাদের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।”

Read More »

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ খৃ৷ – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত ৪টি প্রকল্প রয়েছে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ১. নগর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প। ২. কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ৩. পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (তৃতীয় সংশোধন)। ৪. জলবায়ু অভিযোজন ও ঝুঁকি হ্রাসে সহনশীল অবকাঠামো (রিভার) প্রকল্প (প্রথম সংশোধন)। ৫. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)। ৬. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধন)। ৭. ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। ৮. ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প। ৯. সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) দ্বিতীয় পর্যায়। ১০. বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল জেলামহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ১১. বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ১২. রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)। ১৩. বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প (প্রথম পর্যায়)। ১৪. মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)। সভায় তিনটি সড়ক প্রকল্প পাঁচবার মেয়াদ বৃদ্ধির কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং সে বিষয়ে একনেক সভাকে অবহিত করা হয়েছে। সভায় বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ জোরদার, রেলপথ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে গতি আসবে।

Read More »

রংপুরে কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসা/রণ সহ সাংবাদিকদের নিরা/পত্তা নিশ্চি/তের দা/বিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদে সরব হয়ে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত ২৩ এপ্রিল রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ সফিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী বাদল। সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী। ‎সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তারাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লেবু, বদরগঞ্জ প্রেসক্লাবের সদস্য রিয়াদ ইসলাম, আকাশ রহমান, মোস্তাফিজার রহমান, আশরাফুল আলম আপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান, সাংবাদিক আব্দুল হালিম ডালিম, রংপুর অনলাইন অ্যাসোসিয়েশনের নেতা আকাশ চন্দ্র পাপ্পু, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা তারাগঞ্জের সভাপতি খায়রুল আলম বিপ্লব, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।সমাবেশে জেলার আটটি উপজেলার সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বদরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, কাউনিয়া, গঙ্গাচড়া, হারাগাছ ও রংপুর সদর প্রেসক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ শুধু নিন্দনীয়ই নয়, বরং তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন তাদের প্রতি অসম্মানজনক আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাটি সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আরপিইউজের সহ সভাপতি চঞ্চল মাহমুদ বলেন, আমরা দায়িত্ব পালন করতে গিয়ে যদি হয়রানি ও অসম্মানের শিকার হই, তাহলে সত্য তুলে ধরা কঠিন হয়ে পড়বে। এ ধরনের আচরণের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী বলেন, সরকারি দায়িত্বে থেকে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমরা কোনো আপস করবো না। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল বলেন, এই ঘটনার সঠিক তদন্ত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে তথ্যপ্রবাহ ব্যাহত হবে। টিসিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল বলেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে সাংবাদিকরা রাজপথে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। সাংবাদিকরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ২৪ ঘন্টার মধ্যে অপসারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিতের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে রংপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Read More »

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে প্রস্ততিমুল সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ এপ্রিল ২০২৬) রবিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সভায় জেলা প্রশাসক শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াশিমুল বারী রাজ, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »