সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বগুড়া, বাংলাদেশে দেশব্যাপী হাম–রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য হলো ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দেওয়া। এর আগে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই টিকা দেওয়া হয়েছিল, এবার সারা দেশে একসঙ্গে এই টিকা দেওয়া হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসাবে, ২০ এপ্রিল ২০২৬ বগুড়ার গাবতলীতে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি, এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মালালাই আহমাদজাই।
অতিথিরা তাদের বক্তব্বে মা-বাবা এবং কেয়ার গিভারদের প্রতি তাদের শিশুকে অবশ্যই টিকা দেওয়ার আহবান জানান।
প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বাংলাদেশ সরকারকে সহায়তা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশ, এবং গাভী একসঙ্গে কাজ করছে যাতে দেশের প্রতিটি শিশুর কাছে এই জীবনরক্ষাকারী সেবা পৌঁছে যায়।
















