জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ এপ্রিল ২০২৬) রবিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
সভায় জেলা প্রশাসক শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াশিমুল বারী রাজ, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















