সর্বশেষ
সর্বশেষ

Day: May 27, 2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”

Read More »

পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ মে, ২০২৬ খৃ. – আগামীকাল সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্যও অনুরোধ জানানোা হয়েছে।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ৪টি মাদ্রসায় চাল বিতরণ এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিকের আয়োজনে অসচ্ছল রোগিদের বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। মঙ্গলবার ২৬মে বিকালে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক মারুফ আহমেদ , লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর প্রথম ভাইস প্রেসিডন্টে লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম বাবু, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, আইপিপি ড. সঞ্জিত কুমার দুরন্ত এমজেএফ, ট্রেজারার মোঃ তৌহিদ হোসেন, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক ও রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ মিরাজুল মহসিন, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লিও এডভাইজার লায়ন অনিন্দ আউয়াল, পরিচালক লায়ন আনোয়ারুল হক, পরিচালক মোঃ আরমান, লায়ন ডাঃ ইফাত আরা জেরিন, লায়ন্স ক্লাব অব জলঢাকার প্রেসিডেন্ট সুমাইয়া চৌধুরী স্বার্থক, সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Read More »