সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ৪টি মাদ্রসায় চাল বিতরণ এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিকের আয়োজনে অসচ্ছল রোগিদের বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। মঙ্গলবার ২৬মে বিকালে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক মারুফ আহমেদ , লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর প্রথম ভাইস প্রেসিডন্টে লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম বাবু, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, আইপিপি ড. সঞ্জিত কুমার দুরন্ত এমজেএফ, ট্রেজারার মোঃ তৌহিদ হোসেন,

পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক ও রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ মিরাজুল মহসিন, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লিও এডভাইজার লায়ন অনিন্দ আউয়াল, পরিচালক লায়ন আনোয়ারুল হক, পরিচালক মোঃ আরমান, লায়ন ডাঃ ইফাত আরা জেরিন, লায়ন্স ক্লাব অব জলঢাকার প্রেসিডেন্ট সুমাইয়া চৌধুরী স্বার্থক, সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM