সর্বশেষ
সর্বশেষ

Day: June 22, 2026

রংপুরে মা/দক/বিরো/ধী অভি/যানে ৬ জনের কা/রা/দণ্ড

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাদকবিরোধী অভিযানে ছয়জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে রংপুর মহানগরের কোতোয়ালি ও পরশুরাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ০.৪ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ছয়টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মমিনুল ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৭), মো. আবুল (৪৩), মো. সুলতান (৪৮), মো. সুরুজ মিয়া (৪২) ও মো. শহিদুল ইসলাম (৩০)। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read More »

লায়ন্স জেলা ৩১৫এ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স জেলা ৩১৫এ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন অনুষ্ঠিত হয়। গতকাল লায়ন্স জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, লালমনিরহাট ও পঞ্চগড় এলাকায় বাস্তবায়নাধীন টিউবওয়েল স্থাপন কর্মসূচির আনুষ্ঠানিক পরিদর্শন, তদারকি এবং সংশ্লিষ্ট লায়ন্স ক্লাবসমূহের পরিদর্শন সম্পন্ন করেছেন। এ সময় জেলা গভর্নরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ এনায়েত উল্লাহ শফিক, লায়ন্স ইনস্পেকশন চেয়ারপার্সন লায়ন মোঃ রাকিব হোসেন, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন রবিউল ইসলাম মৃদুল এবং রিজিয়ন (ক্লাবস) কো-অর্ডিনেটর লায়ন আজাদ রহমান অনু, লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ। এই পরিদর্শন লায়ন্স জেলা ৩১৫এ২-এর মানবসেবামূলক কার্যক্রমের প্রতি দৃঢ অঙ্গীকার এবং “বিশুদ্ধ পানি, সুস্থ জীবন” গড়ে তোলার লক্ষ্যে তাদের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন। জেলা ৩১৫এ২ ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের টেকসই সেবামূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এই কর্মসূচি “নিরাপদ পানীয় জল প্রকল্প এর আওতায় লায়ন্স জেলা ৩১৫এ২-এর তত্ত্বাবধানে এর অনুদান সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের টেকসই প্রাপ্যতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর অবদান রাখা। পরিদর্শনকালে জেলা গভর্নর প্রকল্পের অগ্রগতি, স্থাপিত টিউবওয়েলের কার্যকারিতা এবং উপকারভোগীদের মতামত পর্যালোচনা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Read More »

হোটেল কর্মচারী শাওনের মৃ/ত্যু/তে খামার মোড় এলাকাবাসীর দোয়া মাহফিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হোটেল কর্মচারী শাওনের মৃত্যূতে খামার মোড় এলাকাবাসী ও দোকানদারদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২১ জুন) রবিবার বাদ আছর নগরীর খামার মোড় এলাকায় হোটেল কর্মচারী মরহুম মোঃ শাওন (২৫) এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচানা করেন খামার মোড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রবিউল ইসলাম। এ সময় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, দোকানদার মোঃ আতিয়ার রহমান, ইসমোত আরা আলো, আলমগীর, মানিক, লাল মিয়া, দুলু, ফিরোজ, ওয়ার্ড বিএনপি নেতা শরিফ লাভলু লেবু, সিজান, এলাকাবসী বেলাল আহমেদ, এরশাদ, মানিক, মামুন, ছোটন, রবিউল সহ এলাকার মুসল্লীগন। সকলে হোটেল কর্মচারী মরহুম মোঃ শাওন (২৫) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Read More »

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫৯ জনের সাজা, ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকি আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সংসদ সদস্য মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। বাকি ৭৩টি মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। চলমান ৭৩ মামলার মধ্যে ২২টি রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। অন্য ৫১টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭৪ জন। পলাতক রয়েছেন ২৮৮ জন। এ ছাড়া একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন। সুত্র. ইউএনবি//

Read More »

রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন কবি ও ছড়াকার আঞ্চলিক ভাষায় রচিত ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্বের সূচনা করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন। রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি হাই হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (আরআরএফ) মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম, রংপুর জেলা কালচারাল অফিসার কে. এম. আরিফুজ্জামান, ‘অঞ্জলিকা’ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এবং তরুণ সংগঠক মো. জহির আলম নয়ন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন, চিকিৎসা সেবায় ডা. মো. রেজাউল করিম, গণমাধ্যমে মমতাজ শিরীন ভরসা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শিক্ষাবিস্তারে সেরাফুল হোসেন হিমেল, শিকড়সন্ধানী লেখক রানা মাসুদ, সমাজসেবায় ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান আরিফ, সেরা সংগঠক জহির আলম নয়ন, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী এবং গল্পকার নাহিদা ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা সাংবাদিক মাহাবুবুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, সরকার বাবলু, নাসরিন সরকারসহ একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সমাপ্তিতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Read More »

মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমান’কে লাল গালিচা সংবর্ধনা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কুয়ালালামপুর, ২১ জুন, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে তিনি কুয়ালালামপুরে পৌঁছালে এ সংবর্ধনা দেওয়া হয় । আজ স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণের পর ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে। এসময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়; সফরে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফর সঙ্গীরা এই হোটেলে থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ও শাংগ্রি লা হোটেল পর্যন্ত ৫০ মিনিটে সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ায় এটা তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম প্রমুখ। এছাড়া আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এই সফর। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেক দূর। সেই মালয়েশিয়াকে প্রথম সরকারি সফরে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন সোমবার সকালে পুত্রাজায়ায় তাঁর কার্যালয়ে। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দুই প্রধানমন্ত্রী পরে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়েও দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সুত্র. বাসস

Read More »