সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স জেলা ৩১৫এ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন

লায়ন্স জেলা ৩১৫এ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স জেলা ৩১৫এ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন অনুষ্ঠিত হয়। গতকাল লায়ন্স জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, লালমনিরহাট ও পঞ্চগড় এলাকায় বাস্তবায়নাধীন টিউবওয়েল স্থাপন কর্মসূচির আনুষ্ঠানিক পরিদর্শন, তদারকি এবং সংশ্লিষ্ট লায়ন্স ক্লাবসমূহের পরিদর্শন সম্পন্ন করেছেন।

এ সময় জেলা গভর্নরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ এনায়েত উল্লাহ শফিক, লায়ন্স ইনস্পেকশন চেয়ারপার্সন লায়ন মোঃ রাকিব হোসেন, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন রবিউল ইসলাম মৃদুল এবং রিজিয়ন (ক্লাবস) কো-অর্ডিনেটর লায়ন আজাদ রহমান অনু, লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ।

এই পরিদর্শন লায়ন্স জেলা ৩১৫এ২-এর মানবসেবামূলক কার্যক্রমের প্রতি দৃঢ অঙ্গীকার এবং “বিশুদ্ধ পানি, সুস্থ জীবন” গড়ে তোলার লক্ষ্যে তাদের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন। জেলা ৩১৫এ২ ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের টেকসই সেবামূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এই কর্মসূচি “নিরাপদ পানীয় জল প্রকল্প এর আওতায় লায়ন্স জেলা ৩১৫এ২-এর তত্ত্বাবধানে এর অনুদান সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের টেকসই প্রাপ্যতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর অবদান রাখা।

পরিদর্শনকালে জেলা গভর্নর প্রকল্পের অগ্রগতি, স্থাপিত টিউবওয়েলের কার্যকারিতা এবং উপকারভোগীদের মতামত পর্যালোচনা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM