জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে হোটেল কর্মচারী শাওনের মৃত্যূতে খামার মোড় এলাকাবাসী ও দোকানদারদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২১ জুন) রবিবার বাদ আছর নগরীর খামার মোড় এলাকায় হোটেল কর্মচারী মরহুম মোঃ শাওন (২৫) এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচানা করেন খামার মোড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রবিউল ইসলাম।
এ সময় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, দোকানদার মোঃ আতিয়ার রহমান, ইসমোত আরা আলো, আলমগীর, মানিক, লাল মিয়া, দুলু, ফিরোজ, ওয়ার্ড বিএনপি নেতা শরিফ লাভলু লেবু, সিজান, এলাকাবসী বেলাল আহমেদ, এরশাদ, মানিক, মামুন, ছোটন, রবিউল সহ এলাকার মুসল্লীগন। সকলে হোটেল কর্মচারী মরহুম মোঃ শাওন (২৫) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।














