
লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর এইচএসসি পরীক্ষা-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল (২৮ জুন) রবিবার দুপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মেজর (অবঃ) নাসিম উদ্দিন, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, পরিচালক লায়ন আরমান চৌধুরী, লায়ন ডা: ইফাত আরা জেরিন, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান। পরিশেষ শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।










