সর্বশেষ
সর্বশেষ

Day: July 18, 2026

রংপুরে বর্ষীয়ান সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার স্মরণ সভা ও দোয়া

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গতকাল শনিবার দুপুরে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর আয়োজিত দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার স্মরণ সভায় সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল এর সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। উপস্থিত ছিলেন মায়াবাজার পত্রিকার সম্পাদক সুশান্ত ভৌমিক,রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হাবু, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আইন বার্তার বিভাগীয় প্রতিনিধি সিতুজ্জামান সিতু, প্রথম খবরের স্টাফ রিপোর্টার নূর হোসেন চান,বাংলার চোখ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফি, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইমরোজ ইমু,কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল প্রমুখ৷ পরে তৌহিদুল ইসলাম বাবলার স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রথবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ মুন্না।

Read More »

লায়ন্স ক্লাবের পিএসটি টেনিং ও রিসিপশন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর আয়োজনে ও লায়ন্স ক্লাব অব রংপুরের সহযোগিতায় পিএসটি টেনিং ও রিসিপশন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নগরীর আরকে রোডস্থ স্কাইলন হোটেল অডিটরিয়ামে উত্তরাঞ্চলের ৩৬টি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারারদের নিয়ে দিনব্যাপী পিএসপি ট্রেনিং আনুষ্ঠানে জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ সহ ২৫ ডিজি টিমের লায়ন লিডার উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে প্রায় শতাধিক লায়ন অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে রিসিপশন অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের পক্ষ থেকে জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ সহ ২৫ ডিজি টিমের সদস্যদের ক্রেস্ট ও উপহার প্রদান করেন লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ ও লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় রিসিপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুুরের পাস্ট ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, নতুন ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক একেএম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন, লায়ন্স ক্লাব অব রংপুুরের পাস্ট সেক্রেটারী শরিফুল ইসলম বাবু এমজেএফ, পরিচালক লায়ন মেরাজুল মহসিন, পরিচালক মোঃ আব্দুল হালিম বুলু, পরিচালক লায়ন আনোয়ারুল হক, সদস্য লায়ন মাহমুদা আখতার মিতু, জলঢাকা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সুমাইয়া সার্থক, সহ লিও সদস্যবৃন্দ।

Read More »

রংপুর জেলা বিএনপি নেতা লিটন পারভেজের উদ্যোগে ফ্রি গণসুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় মরহুম ছোট মুসলিম (সাবেক কমিশনার)-এর স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১০ম ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়াস্থ করিমিয়া মাদ্রাসা-সংলগ্ন কাউন্সিল কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজ। কর্মসূচিতে সুন্নতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলাম (রাশেদ), শিক্ষক মজিনুর রহমান মানিক, মো. আলমগীর বাদশা বাবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Read More »

মায়ের সুস্থ্যতা কামনায় গরিব দুখি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া চেয়ে গরিব দুখি মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি) বিতরণ করা হয়। গতকাল (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর ২২ নং ওয়ার্ডের গনেশপুর বায়তুল মামুর জামে মসজিদ মাঠে আসুস্থ্য মা মোছাঃ সাহেদা খাতুনের সুস্থ্যতা কামনায় এলাকার ১৫০ জন গরিব দুখি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মক্কা জুয়েলার্সের মালিক মোঃ শাহাজাদা মিলন। এ সময় মক্কা জুয়েলার্সের মালিক মোঃ শাহাজাদা মিলন বলেন, আমার মা মোছাঃ সাহেদা খাতুন দির্ঘদিন থেকে খুবেই অসুস্থ্য তার চিকিৎসা চলমান রয়েছে । আমার যেন দ্রুত সুস্থ হয়, সে জন্য আমি নিজস্ব তহবিল থেকে এলাকার গরিব, দুখি, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি) বিতরণ করছি। আল্লাহ যেন আমার এই দান কবুল করে আমার মাকে সুস্থ্য করে দেয়।

Read More »

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভূ-রাজনীতি নয়, বরং আমদানি-রপ্তানি, রেমিট্যান্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের বৈদেশিক ও কূটনৈতিক নীতির মূল ভিত্তি। তিনি বলেন, ‘বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্যতম প্রধান কৌশলগত ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারে চীন।’ আজ (শনিবার) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও শামসুর রহমান শিমুল বিশ্বাস। বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি মূলত অর্থনীতিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সংগত কারণেই বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য বহুলাংশে চীন নির্ভর। আমাদের মোট এফডিআই (সরাসরি বৈদেশিক বিনিয়োগ) স্টকের মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়।’ তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার, যার সিংহভাগই আমদানি নির্ভর। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ এখনও ১ বিলিয়ন ডলারের নিচে। তবে বাংলাদেশের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের আগ্রহ রয়েছে। মন্ত্রী জানান, আমাদের অর্থনীতির গতিকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তার আলোকে চীন সবচাইতে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে। যোগাযোগ ছাড়া কোনো অর্থনীতি দ্রুত বিকশিত হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ব্যক্তিগত উদ্যোগে সম্প্রতি গুরুত্বপূর্ণ কৌশলগত সফর সম্পন্ন হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ ও চীন ঐতিহাসিক সড়ক যোগাযোগ স্থাপনে একমত হয়েছে।’ জহির উদ্দিন স্বপন আরও জানান, দীর্ঘদিনের কিছু জটিলতা কাটিয়ে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এই উদ্যোগে ভারতসহ অন্য যেকোনো দেশকে স্বাগত জানানো হবে, যা এই অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে গণ্য হবে। বাংলাদেশের জন্য রোহিঙ্গা সমস্যাকে একটি অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছে। রোহিঙ্গা সংকট সমাধান এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী উত্তরণে চীনের পক্ষ থেকে শক্তিশালী ও কার্যকর ভূমিকা আমাদের সরকার প্রত্যাশা করে। বাংলাদেশের কূটনৈতিক দর্শনের মূল ভিত্তি স্পষ্ট করে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বাস্তবসম্মত নীতিতে বিশ্বাসী। ভূ-রাজনীতি আমাদের প্রধান লক্ষ্য নয়, আমাদের অগ্রাধিকার হলো অর্থনীতি। আমরা চীন ও ভারত থেকে আমদানি করি, আমেরিকা ও ইউরোপে পণ্য রপ্তানি করি এবং মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে রেমিট্যান্স আয় করি। এই অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই আমাদের কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হয়। চীন আমাদের এই অবস্থানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।’ তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার এই মৈত্রী ও রাজনৈতিক-অর্থনৈতিক ইকোসিস্টেমকে আরও ফলপ্রসূ ও গতিশীল করতে চীনা রাষ্ট্রদূতকে এই সম্পর্কের অন্যতম রূপকার বলেও মন্তব্য করেন।

Read More »

ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation

Senior Reporter / The Legal voice24 Media : New York, 18 July 2026 – Minister of Commerce Khandakar Abdul Muktadir held separate bilateral meetings with the President and Vice-President of the United Nations Economic and Social Council (ECOSOC) to discuss Bangladesh’s request for a three-year extension of the preparatory period for graduation from the Least Developed Country (LDC) category and to advance international support for the country’s smooth, sustainable and irreversible graduation. During the meetings at the United Nations Headquarters yesterday with ECOSOC President and Permanent Representative of Nepal Ambassador Lok Bahadur Thapa and ECOSOC Vice-President and Permanent Representative of Algeria Ambassador Amar Bendjama, the Commerce Minister presented the rationale behind Bangladesh’s request for extending the preparatory period until November 2029. He explained that the country’s ongoing economic and political transition, global economic uncertainties, energy crises, climate change and other external shocks had limited Bangladesh’s ability to fully utilize the existing preparatory period. Reaffirming the Government’s firm commitment to LDC graduation, the Minister said the proposed extension was intended not to delay graduation but to consolidate structural reforms, strengthen governance, restore macroeconomic stability, reinforce the financial sector, improve the investment climate, expand infrastructure and implement a robust and sustainable Smooth Transition Strategy. The Bangladesh delegation included Adviser to the Prime Minister for Finance and Planning Rashed Al Mahmud Titumir, State Minister for Planning Zonayed Abdur Rahim Saki, Secretary of the Economic Relations Division (ERD) Md. Shahriar Kader Siddiky, Permanent Representative of Bangladesh to the United Nations Ambassador Salahuddin Noman Chowdhury, President of the Leathergoods and Footwear Manufacturers & Exporters Association of Bangladesh Syed Nasim Manzur, and President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Mahmud Hasan Khan. The ECOSOC President and Vice-President acknowledged the global challenges facing developing countries in their graduation from the LDC category and expressed their commitment to working closely with Bangladesh to ensure its smooth, sustainable and irreversible graduation.

Read More »

প্রযুক্তি খাতের চাপে ফের ক্ষতিগ্রস্ত এশিয়ার শেয়ারবাজার, লোকসানের শীর্ষে টোকিও ও তাইপে

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ – প্রযুক্তি খাতের শেয়ারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে আবারও বড় ধরনের পতন হয়েছে। বছরের শুরু থেকে প্রযুক্তি খাতের নজিরবিহীন উত্থানের পর এবার সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে টোকিও ও তাইপেইর বাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থানে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যায়ন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। পরবর্তী বড় সম্ভাবনাময় খাতে অংশ নিতে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে অর্থ ঢেলেছেন। একই সঙ্গে কোম্পানিগুলোও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে গত কয়েক মাসে শেয়ারের মূল্যায়ন অতিরিক্ত বেড়ে গেছে কিনা এবং কোম্পানিগুলো প্রকৃতপক্ষে কবে বিনিয়োগের সুফল পাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এআই-নির্ভর বিনিয়োগ নিয়ে উদ্বেগে চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দাম বড় ধাক্কা খেয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জুন মাসের সর্বোচ্চ অবস্থান থেকে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক প্রায় ১৯ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। সবচেয়ে বেশি বিক্রির চাপ ছিল দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে। বছরের প্রথম ছয় মাসে সূচকটি দ্বিগুণেরও বেশি বেড়েছিল। তবে জুনে রেকর্ড উচ্চতায় ওঠার পর থেকে এর মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় সরকারি ছুটি থাকায় প্রযুক্তি খাতনির্ভর টোকিও ও তাইপেইর বাজারে বিক্রির চাপ সবচেয়ে বেশি দেখা যায়। জাপানের নিক্কেই সূচক একপর্যায়ে ৪ শতাংশ পর্যন্ত নেমে যায়। প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডভানটেস্ট এবং প্রযুক্তি বিনিয়োগ জায়ান্ট সফটব্যাংকের শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ কমেছে। চিপ নির্মাতা কিওক্সিয়ার শেয়ারের দাম ১৬ শতাংশ ধসে পড়ে। এর ফলে গত মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছে বাজার মূলধনের দিক থেকে দেশের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য অর্ধেকেরও বেশি কমে গেছে। তাইওয়ানের তাইএক্স সূচকও ৪ শতাংশ কমেছে। চিপ নির্মাতা টিএসএমসির শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। একদিন আগে কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড মুনাফার ঘোষণা দেয় এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানায়। এ ছাড়া হংকং, সাংহাই, সিঙ্গাপুর ও সিডনির শেয়ারবাজারেও দরপতন হয়েছে। ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘মনে হচ্ছে, কয়েক মাসের প্রায় বিরতিহীন উত্থানের পর কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট শেয়ারগুলোর ঊর্ধ্বগতির গতি কমতে শুরু করেছে।’ তিনি বলেন, ‘আগের দ্রুত উত্থানের পর কিছুটা স্থিতিশীলতা আসাটা স্বাভাবিক ছিল। তবে এআই অবকাঠামোতে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে, তা যুক্তিসংগত সময়ের মধ্যে পর্যাপ্ত মুনাফা দিতে পারবে কি না-সে বিষয়ে অনেক বিনিয়োগকারীই এখন প্রশ্ন তুলছেন। তবে তিনি আরও বলেন, এই বিক্রি ‘শুধু বিনিয়োগ পোর্টফোলিও পুনর্বিন্যাসের সময়কালও হতে পারে।’ তিনি লেখেন, ‘অনেক বিনিয়োগকারী উচ্চ মূল্যায়ন পাওয়া সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ার থেকে মুনাফা তুলে তুলনামূলক আকর্ষণীয় মূল্যায়ন ও স্থিতিশীল আয়ের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সরিয়ে নিতে পারেন।’ এশিয়ার এই নেতিবাচক প্রবণতার আগে নিউইয়র্কের বাজারেও দরপতন হয়েছিল। এনভিডিয়া ও অ্যামাজনের শেয়ারের বড় পতনে নাসডাক সূচক ১ শতাংশের বেশি কমে যায়। এদিকে বিক্রয় প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকেও শ্লথ থাকবে বলে সতর্ক করার পর লেনদেন-পরবর্তী সময়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম ৯ শতাংশের বেশি পড়ে যায়। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, ‘এআই-নির্ভর বিনিয়োগ একই শিক্ষা বারবার কঠিনভাবেই পাচ্ছে। কোনো শেয়ারের দাম যখন খাড়া ঊর্ধ্বমুখী হয়, তখন তা নামার জন্য খারাপ খবরের প্রয়োজন হয় না। ক্রেতারা শুধু যে কোনো দামে কিনতে আগ্রহ হারালেই যথেষ্ট।’ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় তেলের দাম ১ শতাংশ বেড়েছে। এই উত্তেজনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও অনেক কমে গেছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আবারও যুদ্ধের আশঙ্কা বেড়েছে। এতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতেও বাধ্য করতে পারে।

Read More »

Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women

Senior Reporter / The Legal Voice 24 Media : New York, 18 July 2026 – Adviser to the Prime Minister for Finance and Planning Rashed Al Mahmud Titumir has called on the United Nations system to establish an international mechanism for debt restructuring, debt relief, debt suspension and sustainable debt solutions to help developing countries address mounting fiscal pressures arising from the Middle East crisis and other global shocks. He said such measures are essential to enable developing countries to sustain investment in children, women, education, health and social protection, while keeping progress towards the Sustainable Development Goals (SDGs) on track. Speaking during a meeting with UNICEF Deputy Executive Director for Humanitarian Action and Supply Operations Ted Chaiban at UNICEF House in New York yesterday, Titumir said rising energy prices, supply chain disruptions and increasing debt burdens had significantly narrowed Bangladesh’s fiscal space. Despite these challenges, he said the Government remains committed to protecting vulnerable populations and advancing its vision of a democratic human welfare state under the ‘Bangladesh First’ philosophy. State Minister for Planning Zonayed Abdur Rahim Saki also attended the meeting. The Adviser highlighted the Government’s commitment to a universal life-cycle-based social security system placing women at the centre of development. He said the Family Card initiative would support women-led households and provide assistance across different stages of life, including pregnancy, childhood, education, disability and Continue…

Read More »

দুর্নীতি দমনে শুধু তদন্ত ও বিচারিক কার্যক্রমই যথেষ্ট নয় : ফারজানা শারমীন

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দুর্নীতি দমনে শুধু তদন্ত ও বিচারিক কার্যক্রমই যথেষ্ট নয়, এর জন্য কার্যকর প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। তিনি বলেন, দুর্নীতি হলো উন্নয়নের অন্যতম বড় প্রতিবন্ধকতা, যা জনগণের আস্থাকে ক্ষুণ্ন করে, বিনিয়োগকে নিরুৎসাহিত করে ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে। প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো দেশ রাতারাতি দুর্নীতিমুক্ত হতে পারে না। তবে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জনগণের সক্রিয় অংশগ্রহণ দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) প্রতিমন্ত্রী এ কথা বলেন। গণতন্ত্র, আইনের শাসন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত ও শক্তিশালী করার মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে ফারজানা শারমীন বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের আস্থা পুনর্গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, দারিদ্র্য হ্রাস, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সরকার একটি টেকসই উন্নয়নভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার রাজনৈতিক বাস্তবতা তুলনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশই রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে। তিনি বলেন, যে কোনো রাজনৈতিক রূপান্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, জনগণের আস্থা পুনরুদ্ধার করা ও একই সঙ্গে অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা। এ জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। ফারজানা শারমীন বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সংঘাত বা সহিংসতার মাধ্যমে নয়, বরং সংবিধানসম্মত ও গণতান্ত্রিক উপায়ে সমাধান হওয়া উচিত। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার রক্ষা, বিশেষ করে তরুণদের ন্যায়সংগত প্রত্যাশা পূরণ এবং জনসেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সরকারের নিবিড় সংযোগ ও কার্যকর সেবা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। সামাজিক সুরক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও সম্প্রসারণ করছে। এর অন্যতম উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, যা কেবল আর্থিক সহায়তা নয়, বরং মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ফারজানা শারমীন আরও বলেন, পরিবারই একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই পরিবারকে শক্তিশালী করার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নির্বাচিত প্রান্তিক পরিবারের নারী প্রধানদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ করা হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি নারীর আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বৃদ্ধি পায়। প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজারের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগামীতে পর্যায়ক্রমে দেশের নিম্ন আয়ের প্রায় ১ কোটি ৬১ লাখ পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে আরও বিস্তৃত জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য কেবল আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ফারজানা শারমীন আরও বলেন, দীর্ঘমেয়াদে এটি দারিদ্র্যের চক্র ভাঙতে ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। তার মতে, সামাজিক সুরক্ষা ব্যয়কে সরকারের ব্যয় হিসেবে নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা উচিত। বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক দশকে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে বৈশ্বিক মূল্যস্ফীতি, সরবরাহব্যবস্থার বিঘ্ন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দিচ্ছে। তার মতে, শুধু ভাতা বা সহায়তা দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনমুখী কর্মসংস্থান। সরকার পরিচালনায় নতুন নেতৃত্বের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন পরিকল্পনা প্রয়োজন। শুধু দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই অভিজ্ঞতার একমাত্র মানদণ্ড নয়। দক্ষতা, পেশাদারিত্ব, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ ও জনগণের প্রতি জবাবদিহিতার মধ্য দিয়েই একটি কার্যকর সরকার পরিচালনা সম্ভব। বর্তমান সরকার তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। আঞ্চলিক সহযোগিতা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিমসটেকের মাধ্যমে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা ও জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে কাজ করতে আগ্রহী। তার মতে, প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অধিক কল্যাণকর এবং এ অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অপরিহার্য। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, শ্রীলঙ্কা সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব বৈঠকে সামাজিক সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও বাংলাদেশ-শ্রীলঙ্কা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় দেশই অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ প্রসঙ্গে ফারজানা শারমীন বলেন, দক্ষিণ এশিয়ায় বহু নারী রাষ্ট্র পরিচালনায় দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশেও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি এবং শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও আস্থার ভিত্তিতে দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, ওষুধশিল্প, কৃষি, পর্যটন, ডিজিটাল উদ্ভাবন ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আশা প্রকাশ করেন, নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ, ব্যবসায়িক যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি পেলে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। Raf. LV/BSS

Read More »

রংপুরে বৃক্ষরোপণ মেলার উদ্বোধন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রংপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগের পরিচালক স্হানীয় সরকার আবু জাফর। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিদের স্টল পরিদর্শন করা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জার অতিরিক্ত ডিআইজি মমতাজ উদ্দিন, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ মোজাম্মেল হক, আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। আলোচনা শেষে উপস্থিত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে ফ্রি গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য- উদ্বোধনী ১৫ দিন ব্যাপী মেলাটি ৩০ টি স্টল প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। জানা যায় চাহিদা অনুযায়ী মেলার সময় বৃদ্ধি করা হতে পারে।

Read More »