জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গতকাল শনিবার দুপুরে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর আয়োজিত দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার স্মরণ সভায় সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল এর সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব সালেকুজ্জামান সালেক।
উপস্থিত ছিলেন মায়াবাজার পত্রিকার সম্পাদক সুশান্ত ভৌমিক,রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হাবু, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আইন বার্তার বিভাগীয় প্রতিনিধি সিতুজ্জামান সিতু, প্রথম খবরের স্টাফ রিপোর্টার নূর হোসেন চান,বাংলার চোখ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফি,
দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইমরোজ ইমু,কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল প্রমুখ৷ পরে তৌহিদুল ইসলাম বাবলার স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রথবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ মুন্না।
















