সর্বশেষ
সর্বশেষ

Day: September 20, 2026

রংপুর মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুওে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মাহনগর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক সুলতাল আলম বুলবুল, সদস্য ডাঃ নিখিলেন্দু সংকর গুহরায়, সেলিম চৌধুরী, সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক র‌্যালিতে অংশ নেন।

Read More »

রংপুরে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে লক্ষে বিক্ষোভ ও মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ সেপ্টেম্বর) শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ কাজী ওবায়দুল হক, রংপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইবনে হোসেন শিলু, রংপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সরোয়ার আজাদ এবং রংপুর জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম সিজু সহ রংপুর জেলার সকল থানার দলিল লেখকগণ। বক্তারা দলিল লেখকদের ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ না দেওয়া এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা। এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত দায়িত্ব পালনকারী দলিল লেখকদের আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হবে। এছাড়া আয়োজকরা জানান, দলিল লেখকদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা ও ন্যায্য দাবি তুলে ধরার পাশাপাশি এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই মানববন্ধনের মূল উদ্দেশ্য।

Read More »