সর্বশেষ
সর্বশেষ

Day: September 21, 2026

রংপুরে ন্যায় বিচারের দাবিতে একটি পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ভগিবালা পাড়ায় এলাকায় বাড়ি নির্মাণ কাজে প্রতিবেশী কতৃক বাধা ও হুমকির শিকার হয়ে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী একটি পরিবার। গতকাল (২১ সেপ্টেম্বর) সোমবার নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালা পাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাড়ি মালিক মোঃ আমিনুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগম। তারা জানান, বাড়ি নির্মাণের জন্য রংপুর সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন করেছি। এরপরও প্রতিবেশী সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রহিমের বাধার কারণে গত দুই বছর ধরে বাড়ির নির্মাণকাজ করতে পারছি না। বাড়িতে যাতায়াতের রাস্তার একাংশে জোরপুর্বক দেয়াল তুলে পথটি সংকুচিত করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় মামলা-হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, নির্মাণসামগ্রী নষ্ট এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় শিল্পী বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দিলেও তার কোন প্রতিকার পায় নাই প্রশাসনের কাছে। তাই তারা ন্যায় বিচারের দাবিতে বর্তমান সরকার ও সমাজের সচেতন মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

Read More »

রংপুরে শুরু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। তরুণদের ক্রীড়ামুখী করে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল (কোতোয়ালি/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (তারাগঞ্জ/বদরগঞ্জ) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তাদের আশা, এই চ্যাম্পিয়নশিপ তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

Read More »

রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের ন্যায্য জমি ফিরে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন রংপুরের সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা। গতকাল (২০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় নগরীর শাপালা চত্বর এলাকায় মানববন্ধনের বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক নেতা মোঃ এনামুল কবির সমাজ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ সুলমান মাহামুদ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ মাসুদ রানা মিলন। বক্তারা বলেন, প্রশাসনেক অবিলম্বে আমাদের রংপুর জেলা ও মাহনগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ: ৭১৩ এর ডিসি অফিসের লিজকৃত ১ শতক ৪ পয়েন্ট জমি ফিরিয়ে দিতে হবে। আমাদের দির্ঘ দিনের এই রিকশা শ্রমিক সংগঠনকে নির্মূল করে দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আমরা সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা রংপুর বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর চার্জা রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক শ্যামল বাবু, রিকশা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, শাহিন হোসেন, ভুট্টু মিয়া, রাজা মিয়া, মামুন, হামিদুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »