সর্বশেষ
সর্বশেষ

Day: September 22, 2026

মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন শ্রী পিপাশ রায়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কমিটি নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোশ শর্মা স্বাক্ষরিত রংপুর মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী পিপাশ রায় কে নির্বাচিত করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর মহানগর শাখার সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও আরও গতিশীল করার লক্ষে স্বার্থে শ্রী পিপাশ রায় কে রংপুর মহানগর শাখার শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অদ্য হতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করবেন ।

Read More »

রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়। গতকাল (২২ সেপ্টেম্বর) দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) সংস্থার মাধ্যমে পরিচালিত ”রংপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার ও প্রাপ্যতা শক্তিশালীকরণ” প্রকল্প এর অধিনে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। সম্মেলন অনুষ্ঠানটি রংপুরে ইএসডিও এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রাধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত ফাতেমা, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, রংপুর। সম্মেলন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোছা: সালোয়ারা বেগম, উপপরিচালক, মহলিা বিষয়ক অধিদপ্তর। সহকারী পরিচাল, সমাজ সেবা কার্যালয়, রংপুর, জনাব শিখা রানী রায়, উপজেলা সমাজ সেবাকর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিট কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রতিনিধি প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রকল্পের ১০৪টি দলের দলিত জনগোষ্ঠীর প্রতিনিধবৃন্দ । অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ নুরুল ইসলাম, প্রধান নির্বাহী ডিপুক, রংপুর। তিনি সম্মানিত সকল অংশগ্রহণকারীদেরকে সংস্থার পক্ষ থেকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন জনাব মো: ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, ডিপুক। অনুষ্ঠানে প্রধান অতিথি জানাব রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নুসরাত ফাতেমা বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের মতামতের মধ্যদিয়ে বোঝা যায় যে, দলিত জনগোষ্ঠীর কিছু পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন কিছিু কিছু জায়গায় দলিত জনগোষ্ঠীর সাথে আরও কাজ করার সুযোগ আছে। তিনি তাদেও পেশায় নিয়োজিত রেখে সেই পেশাকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সরকার সেবিষয়ে কাজ করার সুযোগ স্মৃষ্টি করেছে। তিনি তার দপ্তরের সহযোগিতার হাত ভবিষ্যতেও অব্যহত থাকবে বালে উল্লেখ করেন। তিনি সকল দপ্তরকে দলিত জনগোষ্ঠীকে সোব প্রদানের জন্য আহবান জানান। জানাব লাবনী ইয়াসমিন, সাংবাদিক, দৈনিক অবজারভার দলিত জনগোষ্ঠীর মানবেতর জীবন তুলে ধরেন। তিনি বলেন অনেক পরিবার আছে যাদের তিন প্রজন্ম এক ঘরে কাটাতে হয়। এই অবস্থার উন্নয়নের জন্য আমাদেও সকলতে এগিয়ে আসতে হবে। সরকারের বিভিন্ন দপ্তর বিশেষকেরে সমাজ সেবা, মজহলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়নের কর্মকর্তাদের আলোচনায় দলিত জনগোষ্ঠীর সেবা ও জীবন মান উন্নয়নের প্রয়োজনীয় বিষয়টি উঠে আসে। আলোচনায় সকল দপ্তরের কর্মকর্তাদের বক্তব্যে সেবার মান ও সেবা প্রদানের আগ্রহ উঠে আসে। অনুষ্ঠানের সকল কর্মকর্তাগন এই প্রকল্পের অগ্রগতি ও অর্জনের জন্য ধন্যবাত জ্ঞাপণ করেন। অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন জনাব মো: নুরুল ইসলাম, প্রাধন নির্বাহী, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র, রংপুর। তিনি তার বক্তব্যে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধীদের আন্তরিক ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই প্রকল্পের সকল কাজ বাস্তবায়নে আমরা সর্বাত্তক সহযোগিতা পেয়েছি। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

Read More »

রংপুরে মহানগর যুব দলের সমাবেশ ও মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যেমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রংপুর মহানগর যুব দলের আয়াজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুরে মহানগর যুব দলের আহবায়ক নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে মহানগর যুব দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিঃ যুগ্ম আহবায়ক জিহর আলম নয়ন, সহ ৩৩ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।

Read More »

জ্বা-লানি তেলের মূল্যবৃদ্ধির প্রতি-বাদে রংপুরে জামায়াতের বি-ক্ষো-ভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব, রংপুর চত্বরে গিয়ে শেষ হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহবুবর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির এ টি এম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এ সময় মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »