সর্বশেষ
সর্বশেষ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বেলবাড়ী এতিমখানায় শিক্ষার্থীদের জায়নামাজ ও খাবার বিতরণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ-এর উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে রংপুরের পাগলাপীর দেবীপুর বেলবাড়ী কেরামতিয়া হাফিজিয়া এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ, গাছের চারা ও খাবার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে এলাকার অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবার আয়োজন করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বাদ জোহর বেলবাড়ী কেরামতিয়া হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ ও গাছের চারা বিতরণ করেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোছা. নুসরাত ফাতেমা।

লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, এমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনশন কো-চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মো. এনামুল হক সোহেল, এমজেএফ; অক্টোবর সেবা পক্ষ-২০২৬-এর চেয়ারম্যান ও নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর একেএম বানিউল আদম বাবু, এমজেএফ; লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন, এমজেএফ; ট্রেজারার উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি; আইপিপি লায়ন নাসরিন হক ববি, এমজেএফ; ক্লাব পরিচালক মাহামুদ এলাহী বিপ্লব, মোছা. জেবুন্নেছা জেবিন, লায়ন শরিফুল ইসলাম বাবু, এমজেএফ, মো. নুরুজ্জামান, মো. আরমান ও মো. রোজাফ।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন লেলিন, লায়ন টিটু, লায়ন জেসমিন আক্তার, লায়ন নুরজাহান ইসলাম রুনি, জলঢাকা লায়ন্স ক্লাবের সভাপতি মোছা. সুমাইয়া সার্থক, বেলবাড়ী কেরামতিয়া হাফিজিয়া এতিমখানা কমিটির সেক্রেটারি সাহাজল ইসলাম বাবলুসহ লিও সদস্যরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি এলাকার অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাসুদা।

লায়ন্স ক্লাব অব রংপুরের নেতৃবৃন্দ বলেন, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Thursday, 8th October, 2026
27th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:37 AM
সূর্যোদয়6:52 AM
যোহর12:46 PM
আসর4:09 PM
মাগরিব6:40 PM
ইশা7:55 PM