সর্বশেষ
সর্বশেষ

Day: October 29, 2026

স্থানীয় সরকারে দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালুর নির্দেশ

ঢাকা, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর অধীনে নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়াও সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া প্রচলিত নিয়মে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। এর আগে গত ১৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ২৬ অক্টোবর জারি করা নতুন নির্দেশনায় ১৫ অক্টোবরের ওই নির্দেশনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নতুন নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক ও পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তথ্য সুত্র.

Read More »

জীববৈচিত্র্য রক্ষায় সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান বাংলাদেশের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ খৃ. – জীববৈচিত্র্য রক্ষায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আর্মেনিয়ার ইয়েরেভানে জাতিসংঘের জীববৈচিত্র্য সনদের পক্ষসমূহের ১৭তম সম্মেলনের (সিবিডি কপ-১৭) উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এ আহ্বান জানান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইয়েরেভানের আরাগাৎস প্লেনারি হলে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের স্থলভাগ, অভ্যন্তরীণ জলাশয় এবং উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রায় ১৪ হাজার প্রজাতি রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, আবাসস্থলের অবক্ষয় ও প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের ক্ষয় এবং ম্যানগ্রোভ ও জলাভূমির অবক্ষয় সামাজিক ও পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। ড. ফাহমিদা খানম বলেন, কুনমিং-মন্ট্রিয়ল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ সরকার সমাজের সব স্তরের অংশগ্রহণকে অগ্রাধিকার দিচ্ছে। এ কাঠামোর আলোকে বাংলাদেশ ২৩টি জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার আওতায় রয়েছে ১০৭টি কার্যক্রম। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে জীববৈচিত্র্য বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, সংরক্ষিত এলাকা সম্প্রসারণ এবং আগ্রাসী বিদেশি প্রজাতি শনাক্তকরণ। তিনি জানান, ২০৩১ সালের মধ্যে ২৫ কোটি নতুন গাছ লাগানো ও পরিচর্যার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ উদ্যোগ জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জলবায়ু ও মানুষের কল্যাণে অবদান রাখবে। বিবৃতিতে বলা হয়, নাগোয়া প্রটোকল বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো ও সরকারি সমন্বয়ব্যবস্থা পর্যালোচনা করছে। জিনগত সম্পদসংক্রান্ত ডিজিটাল সিকোয়েন্স তথ্য (ডিএসআই), সিনথেটিক বায়োলজি এবং জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। তবে অভ্যন্তরীণ অর্থায়নের সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে সক্ষমতার ঘাটতি বড় চ্যালেঞ্জ। জীববৈচিত্র্য সনদের ২০ ও ২১ অনুচ্ছেদের আলোকে উন্নত দেশগুলোর প্রতি অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বৈজ্ঞানিক তথ্য উৎপাদন, পরিবীক্ষণ কাঠামো বাস্তবায়ন, দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে জীববৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করতে সহায়তা চাওয়া হয়েছে। অর্থায়ন সহজ প্রক্রিয়ায় প্রাপ্তিযোগ্য এবং সংশ্লিষ্ট দেশের মালিকানা নিশ্চিত করে পরিচালিত হওয়া প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ আঞ্চলিক ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং বহুপক্ষীয় পরিবেশ চুক্তির পরিবীক্ষণ ও প্রতিবেদন ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দিয়েছে। ড. ফাহমিদা খানম বলেন, ২০৫০ সালের মধ্যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইয়েরেভান সম্মেলন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে উত্তরণের কার্যকর মাইলফলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সুত্র. বাসস //

Read More »

রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও হাত ধোয়া প্রদর্শনী

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রংপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুর যৌথভাবে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে বিশ্ব ভিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রোকসানা বেগম। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. আহসান হাবিব, পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শামছিয়া আখতার বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ব ভিশনের প্রতিনিধিরা হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে পরিচ্ছন্নতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নেয়। আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সামগ্রী প্রদানের কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

Read More »

শ্যামাসুন্দরী খালের কাজ আগামী জুনের মধ্যে শেষ করতে হবে —পানি সম্পদ প্রতিমন্ত্রী

জালাল উদ্দীন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রংপুরের শ্যামাসুন্দরী খাল পুনঃখননের অবশিষ্ট কাজ আগামী জুনের মধ্যে শেষ করতে হবে। বুধবার (২৮শে অক্টোবর) বিকালে রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শ্যামাসুন্দরী খালের উন্নয়ন শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়; এর সঙ্গে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমও জড়িত। প্রায় ১৪ কোটি ৭৩ লাখ টাকার এই প্রকল্পের কাজ এক বছরে মাত্র ১৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এখনো ৮২ শতাংশ কাজ বাকি রয়েছে। এই কারণে প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করা হচ্ছে। তিনি বলেন, শহরের পাশ দিয়ে প্রবাহিত নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনা এবং সেগুলো পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশদূষণ কমানো সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হচ্ছে, যাতে এসব জলাধার প্রাণ ফিরে পায় এবং শহরের বর্জ্য যথাযথভাবে অপসারণ করা যায়। শ্যামাসুন্দরী খালকে দূষণমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, খালের আশপাশের কিছু বাড়িঘর থেকে রাতে প্লাস্টিকে মোড়ানো বর্জ্য খালে ফেলে দেওয়া হয়। এই ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, খালের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর কোনো সমস্যা চিহ্নিত হলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানান। এসময় রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলি, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রংপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর এবং বিআরটিএ রংপুরের বিভাগীয় পরিচালক সুব্রত কুমার দেবনাথ,বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল আলম সরকার, বিআরটিএর মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখার সভাপতি হাসান ফেরদৌস রাসেল, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী হারুন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। এর আগে দিবসটি উপলক্ষে রংপুর নগরীতে একটি রোড শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

Read More »