ঢাকা, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর অধীনে নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার বিভাগ।
একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়াও সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া প্রচলিত নিয়মে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
এর আগে গত ১৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে ২৬ অক্টোবর জারি করা নতুন নির্দেশনায় ১৫ অক্টোবরের ওই নির্দেশনার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নতুন নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক ও পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তথ্য সুত্র.


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-34-45-884.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-31-30-638.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-28-19-289.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-28_04-47-43-323.jpg)








