জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রংপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুর যৌথভাবে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে বিশ্ব ভিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রোকসানা বেগম।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. আহসান হাবিব, পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শামছিয়া আখতার বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজনে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ব ভিশনের প্রতিনিধিরা হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে পরিচ্ছন্নতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সামগ্রী প্রদানের কার্যক্রমও অনুষ্ঠিত হয়।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-34-45-884.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-31-30-638.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_04-28-19-289.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-28_04-47-43-323.jpg)








