সর্বশেষ
সর্বশেষ

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলি, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রংপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সদর -৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর এবং বিআরটিএ রংপুরের বিভাগীয় পরিচালক সুব্রত কুমার দেবনাথ,বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল আলম সরকার, বিআরটিএর মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখার সভাপতি হাসান ফেরদৌস রাসেল, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী হারুন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক।

এর আগে দিবসটি উপলক্ষে রংপুর নগরীতে একটি রোড শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]