সর্বশেষ
সর্বশেষ

Day: October 30, 2026

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ খৃ – : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাবে। গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন। এদিকে, আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সুত্র. বাসস//

Read More »

রংপুরে কামারপাড়া অগ্রণী সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জালাল উদ্দি,রংপুর প্রতিনিধি দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরের কামারপাড়া অগ্রণী সংঘের ব্যবস্থাপনায় ৭ম বারের মত আন্তঃ রংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ভাই ভাই একাদশ ও রানার আপ হয় ডায়নামিক একাদশ। গতকাল ৩০ অক্টোবর শুক্রবার বাদ আসর কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপাড়া অগ্রণী সংঘের আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক আবুল কালাম আজাদ, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, যুগ্ন আহবায়ক ওয়াহেদ মুরাদ,, কুতুবদিয়া জামে মসজিদের উপদেষ্টা মোঃ হেলাল হোসেন ভুট্টু, কামারপাড়া রথ মন্দিরের সাধারণ সম্পাদক সনাতন কর্মকার, অগ্রণী সংঘের সদস্য সচিব সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস রংপুর জেলা শাখার সাবেক সদস্য মোঃ নুর ইসলাম বাবু,, কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ, মমিনুল হক মামুন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান,অগ্রণী সংঘের যুগ্ন আহবায় বিশিষ্ট সমাজ সেবক সাইফুর রহমান বাবু,সাংবাদিক রাশেদ রাব্বি ও আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »