সর্বশেষ
সর্বশেষ

Day: November 24, 2026

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ জালাল উদ্দীন, রংপুর : গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে আজ বেলা ৩ টায় নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, যুগ্ম আহবায়ক আ,ফ,ম রাজিবুল ইসলাম ইভান, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আলহাজ্ব আবু জাফর লিটন,কনক রহমান, বীথি দাস নন্দিনী, তৌহিদুল ইসলাম তুষার, নারায়নগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সবুজ রায়। নেতৃবৃন্দ, গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পোস্ট মিটার পুনঃস্থাপন,সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আগামী ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

Read More »

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ-এর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলে তারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান অভিযোগ, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য প্রোগ্রাম ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো একাধিক অভিযোগ তোলেন তারা। বক্তব্যে এক শিক্ষার্থী বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এইখানে এইটা বলছি যে, অধ্যক্ষ মহোদয় এরকম আচরণ, সিদ্ধান্তহীনতা এবং তার ব্যক্তিগত এইরকম আচরণ কখনোই গ্রহণযোগ্য না। … আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অধ্যক্ষ মহোদয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত স্বইচ্ছায় পদত্যাগ ঘোষণা না করেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে।” অন্য এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চেয়ারটাকে নিয়ে প্রশ্ন করছিলাম না, আমরা প্রশ্ন করতেছি উনার ব্যক্তিত্ব নিয়ে। উনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম, আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা সবাই দেখেছি। … নারী শিক্ষার্থীদের সাথে উনি অনেকবার অশ্লীল আচরণ করেছেন এবং আমাদের তাপসী রাবেয়া ছাত্রী নিবাসের সাথেও অশ্লীল আচরণ করেছেন।” শিক্ষার্থীরা আরও জানান, ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক তা তারা চান না; তবে নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ পদত্যাগ না করলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এদিকে, উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Read More »

রংপুরে ইয়াং টাইগারস অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে ইয়াং টাইগারস অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০২৬- ২৭ ইয়াং টাইগারস অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (২৪ শে নভেম্বর) মঙ্গলবার সকাল ৯ টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহবায়ক মোহাম্মদ সেরাফুল হোসেন হিমেল, সদস্য সচিব মোহাম্মদ রুবায়েত হোসেন খান, রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক ও ক্রিকেট উপকমিটির সদস্য পার্থ বোস, রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মোঃ কামাল হোসেন, রংপুর বিভাগীয় কোচ ও ভেনু সেলেক্টর মো.মাসুদ পারভেজ, অ্যাডহক কমিটির সদস্য মোঃ শামীম খান মিসকিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা দল বনাম কুড়িগ্রাম জেলা দল।

Read More »

ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে আল ফালাহ্ ইন্সটিটিউটের শিক্ষক আটকঁ

ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে আল ফালাহ্ ইন্সটিটিউটের শিক্ষক আটকঁ ঁ জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: ঁঁ ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার-প্রচারণা ও বিভিন্ন কার্যক্রম শেয়ার করার অভিযোগে আল ফালাহ্ ইন্সটিটিউটের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষকের নাম আতিয়ার রহমান (ভিডিওতে আতাউর রহমান হিসেবে উল্লেখ)। তার বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায়।ঘটনা সূত্রে জানা যায়, দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিষয়ে ফেসবুকের বিভিন্ন পেজ পর্যবেক্ষণ করতে গিয়ে ওই শিক্ষকের ফেসবুক আইডির সন্ধান পান স্থানীয় কয়েকজন। অভিযোগকারীদের দাবি, তার আইডিতে আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করার পাশাপাশি ‘জয় বাংলা’ লিখে স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

Read More »