প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ
জালাল উদ্দীন, রংপুর :
গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে আজ বেলা ৩ টায় নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, যুগ্ম আহবায়ক আ,ফ,ম রাজিবুল ইসলাম ইভান, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আলহাজ্ব আবু জাফর লিটন,কনক রহমান, বীথি দাস নন্দিনী, তৌহিদুল ইসলাম তুষার, নারায়নগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সবুজ রায়।
নেতৃবৃন্দ, গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পোস্ট মিটার পুনঃস্থাপন,সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আগামী ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-13-18-035.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_18-01-27-372.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_11-26-56-182.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_00-23-44-004.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_22-57-33-893.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_21-15-03-658.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-24_21-13-10-567.jpg)








