সর্বশেষ
সর্বশেষ

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ-এর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলে তারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান অভিযোগ, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য প্রোগ্রাম ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো একাধিক অভিযোগ তোলেন তারা।

বক্তব্যে এক শিক্ষার্থী বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এইখানে এইটা বলছি যে, অধ্যক্ষ মহোদয় এরকম আচরণ, সিদ্ধান্তহীনতা এবং তার ব্যক্তিগত এইরকম আচরণ কখনোই গ্রহণযোগ্য না। … আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অধ্যক্ষ মহোদয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত স্বইচ্ছায় পদত্যাগ ঘোষণা না করেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে।”

অন্য এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চেয়ারটাকে নিয়ে প্রশ্ন করছিলাম না, আমরা প্রশ্ন করতেছি উনার ব্যক্তিত্ব নিয়ে। উনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম, আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা সবাই দেখেছি। … নারী শিক্ষার্থীদের সাথে উনি অনেকবার অশ্লীল আচরণ করেছেন এবং আমাদের তাপসী রাবেয়া ছাত্রী নিবাসের সাথেও অশ্লীল আচরণ করেছেন।”

শিক্ষার্থীরা আরও জানান, ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক তা তারা চান না; তবে নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ পদত্যাগ না করলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এদিকে, উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]