রংপুরের ঠিকাদারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন আদালত নিযুক্ত ৩ কমিশনার
জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধ :
রংপুর নগরীর ঠিকাদারপাড়া পূজামণ্ডপে কালীমাতার প্রতিমা দুর্গাপূজার সময় নির্মাণ করা হয়েছে, নাকি তা আগে থেকেই বিদ্যমান ছিল—এ বিষয়ে সরেজমিনে তদন্ত করতে পরিদর্শন করেছেন আদালত নিযুক্ত তিন সদস্যের কমিশনার দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর সিনিয়র সিভিল জজ আদালত, সদর-এর নিযুক্ত কমিশনাররা পূজামণ্ডপটি পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন এ্যাড. সন্তোষ কুমার সরকার, এ্যাড. কমল কুমার মজুমদার ও এ্যাড. প্রশান্ত কুমার রায়।
আদালত সূত্রে জানা গেছে, অন্য নম্বর ৫১৮/২০২৪ ইং মামলায় বাদী প্রাণকৃষ্ণ গোস্বামী এবং বিবাদী রীতা রানী রায় সিং। মামলার রীটে উত্থাপিত বিষয় অনুযায়ী, নালিশি জমিতে অবস্থিত মন্দিরের কালীমাতার প্রতিমাটি দুর্গাপূজার সময় নির্মাণ করা হয়েছে, নাকি পূর্ব থেকেই সেখানে বিদ্যমান ছিল, তা নির্ধারণের জন্য আদালত কমিশনার নিয়োগ করেন।
আদালতের নির্দেশনায় স্থানীয় ধর্মীয় পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয় কমিশনারদের। এরই ধারাবাহিকতায় নির্ধারিত তারিখ ও সময় তাঁরা পূজামণ্ডপটি পরিদর্শন করেন এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর গ্রহণ করেন। পরিদর্শন শেষে কমিশনাররা আদালতে প্রতিবেদন দাখিল করবেন বলে সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ করা হয়েছে।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_19-23-26-204.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_19-16-47-686.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_19-03-31-875.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_19-02-12-572.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_18-54-31-050.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_18-47-05-077.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-02_17-23-33-929.jpg)






