সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ১৩’শত পিচ ইয়া-বাসহ মা-দক কা-রবারী আ-টক

রংপুরে ১৩’শত পিচ ইয়া-বাসহ মা-দক কা-রবারী আ-টক
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / The legalvoice24 Media

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাহবুবুর রহমান ওই এলাকার মৃত বাহার উদ্দিন মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহবুবুর রহমানের বাসায় অভিযান চালানো হয়।

এ সময় ১ হাজার পিস অক্ষত ইয়াবা এবং ভাঙা ও গুঁড়া অবস্থায় আরও ৩০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়, যা প্রায় ৩০০ পিসের সমপরিমাণ। সব মিলিয়ে মোট ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]