সর্বশেষ
সর্বশেষ

সবার জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ একান্ত প্রয়োজন : বিভাগীয় কমিশনার রংপুর

রংপুর প্রতিনিধি, জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘সার্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ন।’

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেন, সবার জন্য একটি সুন্দর আবাসস্থল ও বাড়ি নির্মাণ একান্ত প্রয়োজন। সেখানে সুন্দর পরিবেশ, যানজটমুক্ত সড়ক, ছোট নদী-খাল ও পানির স্বাভাবিক প্রবাহ, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ থাকতে হবে। এসব নিশ্চিত হলেই একটি সুন্দর ও পরিকল্পিত বসতি গড়ে তোলা সম্ভব।তিনি বলেন, ছোট কিংবা বড়—যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মেনে চলতে হবে। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার দুপুরে রংপুর স্টেডিয়ামের ভলিবল ভবনে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

তিনি বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী রংপুরকে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নরেশ চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা রংপুর নগরীকে পরিবেশবান্ধব, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।এর আগে সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে বিশ্ব বসতি দিবসের র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। এ সময় ডিআইজি আবু মাবুদসহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Thursday, 8th October, 2026
27th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:46 PM
আসর4:08 PM
মাগরিব6:39 PM
ইশা7:54 PM