সর্বশেষ
সর্বশেষ

Day: January 15, 2023

ভুয়া প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়বিক্রয় এবং ভূমি কর ফাঁকি রোধে ব্যবস্থা

ভুয়া প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়বিক্রয় এবং ভূমি কর ফাঁকি রোধে ব্যবস্থা (ঢাকা, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২) ভুয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়বিক্রয় এবং ভূমি উন্নয়ন কর ফাঁকি রোধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। এই ব্যাপারে গতকাল রবিবার সকালে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘যৌথ-মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর’ (আরজেএসসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আরজেএসসি নিবন্ধক শেখ শোয়েবুল আলম এনডিসি এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আরজেএসসি-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক সাক্ষরের ফলে ভূমিসেবা সিস্টেম এবং আরজেএসসি সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ এবং সমলয় স্থাপন হবে। কাগুজে কিংবা ভুয়া যৌথমূলধন কোম্পানি ও ফার্ম দেখিয়ে নামে জমি ক্রয়বিক্রয়ের মাধ্যমে বেআইনি কাজ করার অভিযোগ প্রায়ই শোনা যায়। এছাড়া অনেকে সময় দেখা যায় ‘বাণিজ্যিক কিংবা শিল্প কাজে ব্যবহৃত জমি’ ভূমি উন্নয়ন কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে দলিলাদিতে ‘আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমি’ দেখিয়ে তাতে লাভজনক বৃহৎ ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে। এর ফলে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। বিভিন্ন ভূমিসেবা যেমন ই-নামজারি কিংবা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আরজেএসসি এখতিয়ারভক্ত কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের প্রযোজ্য তথ্য যাচাইয়ের সুযোগ হবার ফলে এখন ভুয়া ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়বিক্রয় এবং ভূমি উন্নয়ন কর ফাঁকি রোধ করা সম্ভব হবে। ফলে সরকারের কোষাগারে ভূমি উন্নয়ন কর বাবদ অতিরিক্ত বিপুল পরিমাণ রাজস্ব জমা হবে, যা এতদিন হতোনা! এছাড়া, ভূমি এবং আরজেএসসি সিস্টেমের স্বয়ংক্রিয় আন্তঃসংযোগ ব্যবস্থার কারণে ই-নামজারি করার সময় করণিক ভুল হবেনা, কেননা আরজেএসসি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করা হবে সংশ্লিষ্ট নামজারির পূর্বে। প্রসঙ্গত, প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর কেমন হবে তা নির্ধারণ করে দেওয়া আছে এবং প্রয়োজন হলে তা পূনঃনির্ধারন করা হয়। সর্বশেষ পূনঃনির্ধারণ করা হয়েছিল ২০১৫ সালে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের মূল ভিত্তি জমির ব্যবহারের ধরণ। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী দেখা যায়, সাধারণ অকৃষি জমি ক্ষেত্রে যে এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার ৩০০ টাকা এবং শিল্প কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার ১৫০ টাকা, সেখানে আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার মাত্র ৬০ টাকা। অন্যদিকে কৃষি জমির ভূমি উন্নয়ন কর উল্লেখযোগ্য ভাবে কম। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির কোনও ভূমি উন্নয়ন কর দিতে হয়না। সাধারণ ক্ষেত্রে ২৫ বিঘার অধিক হতে ১০ একর পর্যন্ত কৃষি জমির জন্য প্রতি শতাংশ জমির জন্য ৫০ পয়সা। কৃষি জমি ১০ একরের ঊর্ধ্বে হলে প্রতি শতাংশ ১ টাকা। এলাকা এবং ব্যবহার-ভেদে অকৃষি ও কৃষি জমির ভূমি উন্নয়ন কর কমবেশি হতে পারে যা এই সম্পর্কিত প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া আছে। উল্লেখ্য, আরজেএসসি পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন (বাণিজ্য সংগঠন), সোসাইটি (সমিতি), পার্টনারশিপ ফার্ম (অংশীদারি কারবার) ইত্যাদি প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করে এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে।

Read More »

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গাজীপুর, ১৫ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বিশ্ব মুসলিম উম্মাহ’র দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় বাংলাদেশের মাওলানা হাফেজ জুবায়ের। আরবি, উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়। ভোর থেকে দিক-নির্দেশনামূলক বয়ানের পর লাখ লাখ মুসল্লীর প্রতীক্ষার অবসান ঘটে। ২৩ মিনিটের মোনাজাতে বিশাল এ জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। প্রথম ১০ মিনিট ব্যাপী মোনাজাতে মাওলানা জুবায়ের পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। পরে ১৩ মিনিট বাংলা ভাষায় মোনাজাত করেন। মোবাইল ফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে বিমানবন্দর গোল চত্বর কিংবা উত্তরা থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতে লাখ লাখ মুসল্লি আকুতি জানান। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। এদিকে বিশ্ব ইজতেমায় শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসতে থাকেন শনিবার থেকেই। বাস, ট্রাক, মিনিবাস, কারসহ বিভিন্ন পরিবহনে করে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন মুসল্লিরা। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে শীত, কুয়াশা ও নানা ঝক্কি ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীমুখী হন। রোববার সকালেও চারদিক মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গী বিশ্ব ইজতেমা স্থলে পৌঁছেন। সকাল ৮টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। আজ ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের জন্য পুরানো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন সিট বিছিয়ে বসে পড়েন। এছাড়া পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাঁদে, যানবাহনের ছাঁদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। যে দিকেই চোখ যায় সে দিকেই দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মানুষ। আখেরি মোনাজাতের জন্য রোববার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি। কোন কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে রোববার সকালেই টঙ্গী এলাকায় পৌঁছান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর ও টঙ্গীর সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ফলে এবার এসব কারখানার শ্রমিকদের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে সমস্যা হয়নি। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক নারীরা অংশ নিয়েছেন। ইজতেমায় নারীদের অংশ নেওয়ার বিধান নেই। তবে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী আগের দিন রাত থেকে ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে অবস্থান নেন। আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আশা মানুষ নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করেন। এতে টঙ্গীর কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী- কালীগঞ্জ সড়কের আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতু ও আশপাশের সড়ক-মহাসড়ক এবং সংযোগ সড়ক গুলোতে দীর্ঘ জনজট ও যানজট দেখা দেয়। চার দিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

Read More »

রংপুর জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে রঙ-বেরঙের পোশাকের সঙ্গে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে নগরীর জিলা স্কুলের সামনে থেকে সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রা বের হয়।পরে প্রেসক্লাব চত্বর হয়ে ঘুরে টাউন হলে শেষ হয় শোভাযাত্রা যাত্রা। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের পূর্ণমিলনী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল,যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল সহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতাকর্মীরা। এবং রাজনৈতিক অপশক্তিকে প্রতিহত করতে এবং আগামী দিনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানও তাঁরা।

Read More »

রংপুরে এনআইডিএস কলেজের নবীণ বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ নর্থবেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এনআইডিএস) কলেজের ৯ম ব্যাচের ছাত্রদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে নগরীর টেক্্রাইল মোড়স্থ কলেজ ক্যাম্পাসে (২০২১-২২) সেশনের বিবিএ এবং সিএসসি নতুন ছাত্রদের কলেজের অধ্যয়ত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ফুলের শুভেচ্ছা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেসিডিন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া সরকারী কলেজঅধ্যাপক মকলুবর রহমান, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, এনআইডিএস এর পরিচালক ও চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, এনআইডিএস এর নির্বাহী পরিচালক মোঃ শহীদ হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লিনয় কুন্ড আসিফ আল আযম, নবীন ছাত্র সেজান মাহমুদ ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্যে মোস্তাকিন ইসলাম ও শারমিন আক্তার প্রিয়াসহ অবিভাবকের মধ্যে ডাঃ নওশেদু জ্জামান হিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকগণ উন্নত ভবিষ্যত গড়ার জন্য বিবিএ ও সিএসসি দুইটি প্রফেশনাল অনার্স কোর্সের গুরুত্ব, উত্তরবর্গের বেসরকারী কলেজের মধ্য এনআইডিএস কলেজের পড়াশুনার ব্যয় তুলনামুলক কম সহ নবীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি সহ উন্নত ভবিষ্যত গড়া সহ প্রকৃত মানুষ হিসাবে গড়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের বিবিএ-এর শিক্ষক মোঃ মেহেদি হাসান মুন্না।

Read More »

রংপুর কালীবাড়ি মন্দিরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে হিন্দুধর্মালম্বী ৩০০জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকালে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরে হিন্দুধর্মালম্বী দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । অনুষ্ঠানে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতিত্ব তাপস সরকার পাপ্পুর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারহান লাবিব জিসান, রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক রবি সোমানী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধরণ সম্পাদক ধিমার ভট্টাচার্য্য, কোষাধক্ষ নিখিল বাগচী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শ্রীমতি রতœা ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিতু মোহন্ত, মহিলা বিষয়ক সম্পাদক সোমা চক্রবর্তী, সমাজ কল্যান সম্পাদক নয়ন কুমার দাস, কোষাধক্ষ প্রদিপ রায়, সদস্য রন্টু সেন, প্রশান্ত মৌলিক মনা প্রমুখ।

Read More »