জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
নর্থবেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এনআইডিএস) কলেজের ৯ম ব্যাচের ছাত্রদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে নগরীর টেক্্রাইল মোড়স্থ কলেজ ক্যাম্পাসে (২০২১-২২) সেশনের বিবিএ এবং সিএসসি নতুন ছাত্রদের কলেজের অধ্যয়ত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ফুলের শুভেচ্ছা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেসিডিন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া সরকারী কলেজঅধ্যাপক মকলুবর রহমান, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, এনআইডিএস এর পরিচালক ও চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, এনআইডিএস এর নির্বাহী পরিচালক মোঃ শহীদ হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লিনয় কুন্ড আসিফ আল আযম, নবীন ছাত্র সেজান মাহমুদ ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্যে মোস্তাকিন ইসলাম ও শারমিন আক্তার প্রিয়াসহ অবিভাবকের মধ্যে ডাঃ নওশেদু জ্জামান হিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচকগণ উন্নত ভবিষ্যত গড়ার জন্য বিবিএ ও সিএসসি দুইটি প্রফেশনাল অনার্স কোর্সের গুরুত্ব, উত্তরবর্গের বেসরকারী কলেজের মধ্য এনআইডিএস কলেজের পড়াশুনার ব্যয় তুলনামুলক কম সহ নবীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি সহ উন্নত ভবিষ্যত গড়া সহ প্রকৃত মানুষ হিসাবে গড়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের বিবিএ-এর শিক্ষক মোঃ মেহেদি হাসান মুন্না।














