সর্বশেষ
সর্বশেষ

Day: February 8, 2023

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরুণ : প্রবীণ রাজনীতিকদের প্রতি রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরুণ : প্রবীণ রাজনীতিকদের প্রতি রাষ্ট্রপতি সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবীণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। তিনি জনগণের কল্যাণে বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য সংসদ সদস্য ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। তিনি আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত তার ভাষণসমূহের সংকলন “স্বপ্ন জয়ের ইচ্ছা” শীর্ষক বইদ্বয়ের প্রকাশনা উৎসবে এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি হামিদ তার রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাসহ আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বঙ্গবন্ধুই তার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতেখড়ি।” তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধু সান্নিধ্যে পেয়েছেন, তাদের সকলেরই আত্মজীবনী লেখা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ সবকিছুতেই শক্তি যুগিয়েছে- বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা। প্রধান অতিথির ভাষণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, গ্রন্থটির মূল আলোচক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম “আমার জীবননীতি আমার রাজনীতি” বই এর প্রকাশনা সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বইটি অনেক ঘটনারই সাক্ষী আমি.. বিশেষ করে, কলেজ জীবন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি আজও আমাকে নাড়া দেয়”। রাশিদা খানম প্রকাশনা উৎসবের উদ্যোক্তা, বই দুটির লেখক ও রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, এতদিন তার পরিচয় ছিল রাজনীতিবিদ, আইনবিদ, সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধীদলীয় উপনেতা ও সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে। আজ আরো পরিচিতি যুক্ত হল লেখক হিসাবে। যদিও এটা অনেকটা ‘Better late than never,এর মতো। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সিনিয়রদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের কথা নতুন প্রজন্মকে জানানোর প্রয়াস থেকেই রাষ্ট্রপতির ইচ্ছের প্রতিফলন- এই পুস্তক রচনা। স্পিকার বলেন, ‘ভাটির শারদুল’ হিসেবে পরিচিত হামিদ কখনো সাধারণ মানুষের কাছ থেকে বিচ্যুত হননি। সবসময় তিনি এলাকাকে প্রাধান্য দিয়েছেন। প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, লেখক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং আমি একে অপরের বন্ধু ছাত্র জীবন থেকেই। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্নেহ করতেন। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবেও রাষ্ট্রপতি হামিদ কর্মক্ষেত্র তার মেধার সাক্ষ্য রেখেছেন বিভিন্ন সময়ে। পরে, প্রধানমন্ত্রী ,স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ এবং সংসদ সদস্যদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

Read More »

আইন ও নিয়মকানুনের মেনে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, বুধবার। আইন ও নিয়মকানুনের মধ্যে থেকে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসাঃ আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার মন্ত্রী কাউন্সিলরদের সুনামের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে মানুষের সেবা করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানবেন সে কারণে স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি। মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। মানুষ যাতে সেবা নিতে এসে কোন প্রকার ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে কাউন্সিলরদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলরদ্বয় তাদের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

শপথ নিলেন নব-নির্বাচিত ছয়জন সংসদ সদস্য

শপথ নিলেন নব-নির্বাচিত ছয়জন সংসদ সদস্য ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের ৫ ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), ৩৯ বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, কে, এম রেজাউল করিম তানসেন (জাসদ), ৪১ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু(বাংলাদেশ আওয়ামী লীগ), ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)-কে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি, শিরীন আখতার এমপি, ফখরুল ইমাম এমপি, সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি ও ফেরদৌসী ইসলাম এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যগণ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। ফল প্রকাশের পর শেখ হাসিনা সময়মতো পরীক্ষা নেয়া ও ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি কৃতঞ্জতা জানান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। এর আগে, শিক্ষামন্ত্রী সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে, একে একে ১১টি শিক্ষা বোর্ড- ৯টি সাধারণ বোর্ড, ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ১টি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং শেষ হয় ২২ ডিসেম্বর। ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

Read More »

বাদী সাব-রেজিস্টার ইউএনওকে আসামি করে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান আসামি করে মামলার আবেদন করেছেন আহত সাব-রেজিস্ট্রার। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এই মামলার আবেদন করেন সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। এতে শিবগঞ্জের ইউএনও আবুল হায়াতসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। অন্যান্য আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর এলাকার আলাউদ্দিনের মেয়ে সালে নূর বেগম এ্যানি, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের আল আমিন জুয়েল ও সদর উপজেলার বাখেরআলী বিশ্বনাথপুর গ্রামের মর্ত্তুজা আলীর ছেলে তমাস উদ্দিন। মামলার বাদী বগুড়ার শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রাম গ্রামের সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী মামলার আবেদনে উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি বেলা ৩টা ১০ মিনিটের দিকে মধ্যে সাব-রেজিস্ট্রারের এজলাস ও খাস কামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নির্দেশনায় ও তার হুকুমে হামলা হয়। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মামলার আবেদনে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী আরও উল্লেখ করেন, ঘটনার দিন বেলা ২টা ৫০ মিনিটের দিকে ইউএনও আবুল হায়াত মামলার দুই নম্বর আসামি সালেনুর বেগম এ্যানিকে সঙ্গে নিয়ে অফিসে এসে অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মৃত তালেব আলীর পেনশনের কাগজপত্রের ছাড়পত্র দিতে বলেন। কিন্তু এর সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অনুরোধ করলে ইউএনও অকথ্য ভাষায় কথা বলেন। বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানাতে হাতে ফোন নিলে তা কেড়ে নেন এবং কলার ধরে কিল-ঘুষি মারে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ইউএনও। ইউসুফ আলী মামলার আবেদনে জানান, মারধর করে ইউএনও চলে যাওয়ার পরেও সেই মহিলাকে সঠিক কাগজপত্র না থাকায় ফিরিয়ে দিলে ইউএনও’র আনসার বাহিনী অফিসে এসে সকল সেবাগ্রহীতাদের তাড়িয়ে দেয়। পরে ইউএনওর নির্দেশে লাঠি লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। হামলার পরদিন ১১ জানুয়ারি শিবগঞ্জ থানায় ইউএনও আবুল হায়াতের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ করেন সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। বাদীর আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, ‘বাদী নিজে আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেছেন। বিচারক বাদীর সকল ঘটনা ও অভিযোগ শুনেছেন। আমরা আশা করছি, আদালতে সঠিক বিচার পাব। এ সময় আদালতে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।’ এ বিষয়ে কথা বলতে ইউএনও আবুল হায়াতের মোবাইল ফোনে কল করে যোগাযোগ করা হল তিনি বলেন, ‘একটি মামলা চলমান আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকেই সাব-রেজিস্ট্রার এলাকায় ছিলেন না, এমনকি তিনি থানায় আসেননি। তবে থানায় তাঁর পক্ষে একটি মামলা নেওয়া হয়েছে এবং আসামিও গ্রেপ্তার করা হয়েছে।’ নিজ কার্যালয়ে হামলার পরদিন ১১ জানুয়ারি রাতে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মহরার সাজিরুল ইসলাম, আলফাজ উদ্দিন ও রোজবুল হক। ১১ জানুয়ারি রাতে মোহরার মামুন অর রশিদ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। এর আগে ১০ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীদের হামলায় আহত হন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। পরে অফিসের কর্মচারী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে গত ২১ জানুয়ারি আহত সাব-রেজিস্ট্রারের পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। গত ২ ফেব্রুয়ারি তিনি ছাড়পত্র পান।

Read More »

রংপুরে স্যালো মার্কেটে নকল পানি পাম্প বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্যালো মার্কেটে নকল পানি পাম্প বিক্রি করায় নিউ লাবণ্য কৃষি মেশিনারীজে ৪০ হাজার টাকা জরিমান করেন ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান টিম রংপুর স্যালো মার্কেটে অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় সংলগ্ন স্যালো মার্কেটে নকল (ডুপ্লিকেট) সুপার মারকুইস পানি পাম্প বিক্রি করায় নিউ লাবণ্য কৃষি মেশিনারীজে সত্বাধিকারী লাল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারি পরিচালক মোঃ বোরহান উদ্দিন। এ সময় রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, ডিএনসিআরবি এর গবেষনাগার সহকারি জাকির হোসেন সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন ।

Read More »

রংপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ রংপুর, যৌথ আয়োজনে রংপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে সামনে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল ইসলাম, রংপুর জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আকরব হোসেন, সমাজ সেবক ফখরুল আনাম বেঞ্জু, সুশান্ত ভৌমিক, নবিউল্লাহ পান্না,সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে মেট্রোপুলিশের উদ্যোগে ‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

জালাল উদ্দিনন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের গুরুত্ব তুলে ধরে রংপুরে ‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ইসলামিক ফাউন্ডেশন রংপুরের পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার নুরে আলম মিনা। বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, আবু মারুফ হোসেন, মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আখেরুজ্জামান আজাদী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম, কেরামতিয়া জামে সমজিদের খতিব মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, কারমাইকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী সরকার। আলোচনা সভার প্রধান অতিথি পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, ধর্মীয় চেতনায় সকল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে ইমামগণ জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় বিষয়গুলোর উপর আলোকপাত করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মের প্রসার ঘটাতে সরকারী অর্থায়নে সারাদেশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করেছেন। এখানে মুসল্লীরা সুন্দরভাবে নামাজ আদায়সহ ধর্ম চর্চা করতে পারছেন। তাই দেশে নৈরাজ্য, জনগণের জানমালের ক্ষতি, মিথ্যা-অপপ্রচারসহ ধর্মে যেসব বিষয়গুলো নিষেধ রয়েছে সেসব কাজ থেকে সমাজের মানুষকে দূরে রাখতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Read More »