জালাল উদ্দিনন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের গুরুত্ব তুলে ধরে রংপুরে ‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
ইসলামিক ফাউন্ডেশন রংপুরের পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার নুরে আলম মিনা। বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, আবু মারুফ হোসেন, মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আখেরুজ্জামান আজাদী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম, কেরামতিয়া জামে সমজিদের খতিব মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, কারমাইকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী সরকার। আলোচনা সভার প্রধান অতিথি পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, ধর্মীয় চেতনায় সকল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূল করা সম্ভব।
এক্ষেত্রে ইমামগণ জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় বিষয়গুলোর উপর আলোকপাত করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মের প্রসার ঘটাতে সরকারী অর্থায়নে সারাদেশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করেছেন। এখানে মুসল্লীরা সুন্দরভাবে নামাজ আদায়সহ ধর্ম চর্চা করতে পারছেন। তাই দেশে নৈরাজ্য, জনগণের জানমালের ক্ষতি, মিথ্যা-অপপ্রচারসহ ধর্মে যেসব বিষয়গুলো নিষেধ রয়েছে সেসব কাজ থেকে সমাজের মানুষকে দূরে রাখতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
















